Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • লাল সিং চাড্ডার ভরাডুবিতে ক্ষতিপূরণ চাইল পরিবেশকরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২ ১৪:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২ ১৪:৩৮

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    লাল সিং চাড্ডার ভরাডুবিতে ক্ষতিপূরণ চাইল পরিবেশকরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২ ১৪:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২ ১৪:৩৮

    লাল সিং চাড্ডার ভরাডুবিতে ক্ষতিপূরণ চাইল পরিবেশকরা

    প্রায় চার বছর পর মুক্তি পেয়েছে আমির খানের ছবি। তবে প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারছে না তার ‘লাল সিং চাড্ডা’। প্রায় চার বছর পর এল আমিরের নতুন ছবি। তাও আবার হলিউডের বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক। হলিউডের সিনেমাটা অস্কার পেয়েছিল। সেখানে হিন্দি সিনেমাটা খারাপ হতে পারে নাকি! আর তারপর গোটা দেশ পেয়েছিল তিন দিনের লম্বা ছুটি। টিকিট বিক্রি নিয়েও অনেক প্রত্যাশা ছিল ছবির পরিবেশকদের। কিন্তু এর পরও মুখ থুবড়ে পড়ে ছবিটি।

    চার দিনে আমির-করিনার এই সিনেমা আয় করেছে মাত্র ৩৭-৩৮ কোটি টাকা। যেখানে তিন মাস আগে প্রথম ৩ দিনে ‘ভুল ভুলাইয়া ২’ আয় করেছিল ৫৫ কোটি। ফিল্ম অ্যানালিসিস্টদের আশঙ্কা এই ছবিও পেরোতে পারবে না ১০০ কোটির ঘর (দেশের হিসেবে)। আর এতেই বেজায় ক্ষতির মুখে পড়তে হয়েছে সিনেমার পরিবেশকদের। শোনা যাচ্ছে তারা ছবির নির্মাতা ভায়াকম ১৮-র কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

    ভায়াকম ১৮-র সিইও অজিত আন্ধ্রে এই প্রসঙ্গে জানান, ‘কোনও বাইরের পরিবেশক নেই। ভায়াকম নিজেই পরিবেশকের কাজে করেছে। আর আপাতত প্রাথমিক ভাবে কোনও আর্থিক ক্ষতি হয়নি। সিনেমা বক্স অফিসে চলছে দেশে আর দেশের বাইরেও। এইসব ভিত্তিহীন খবরের কোনও মানেই হয় না।’ বেশিরভাগ বড় প্রযোজনা সংস্থা আর স্টুডিয়োর আসলে নিজস্ব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থাকে। বেশিরভাগ জায়গায় তারা সেই কাজ নিজেরাই করে থাকে। শুধু কিছু ছোট শহরে সাব-ডিসট্রিবিউটরদের দেওয়া হয় কমিশনের ভিত্তিতে। এই একই মডেলে কাজ চলেছে লাল সিং চাড্ডারও।

    অদ্বৈত চন্দন পরিচালিত লাল সিং চাড্ডা-তে করিনা-আমির ছাড়াও রয়েছেন করিনা কাপুর, মোনা সিং ও নাগা চৈতন্য। চলচ্চিত্র সমালোচকদের থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই সিনেমা। যেখানে অভিনয় ও চিত্রনাট্যের মানের সমালোচনা বিশেষভাবে করেছেন অনেকেই। সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটা বড় অংশ ছবিখানা বয়কটের ডাক দিয়েছিল। সব মিলিয়ে কপাল খারাপ আমিরের।

    প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ‘ঠগস অফ হিন্দোস্তান’। সেই ছবিও দর্শক মনে সেভাবে জায়গা করতে পারেনি। তবে তা সত্ত্বেও সিনেমাটা প্রথম তিন দিনে দেশে আয় করেছিল ১০০ কোটি। আর প্রথম সপ্তাহে ১২৩ কোটি। তারপর খারাপ রিভিউ ও দর্শকদের সমালোচনার কারণে ব্যবসা পড়তে থাকে। এবং তা গিয়ে থেমেছিল ১৫১ কোটিতে। তবে বোঝা যাচ্ছে লাল সিং-এর ক্ষেত্রে তেমনটা হল না। প্রথম থেকেই মুখ ঘুরিয়ে নিল দর্শক।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬