Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • রিমিক্স সংস্কৃতিকে ‘বিকৃত’ বললেন এ আর রহমান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১৫:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১৫:২৪

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    রিমিক্স সংস্কৃতিকে ‘বিকৃত’ বললেন এ আর রহমান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১৫:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২ ১৫:২৪

    রিমিক্স সংস্কৃতিকে ‘বিকৃত’ বললেন এ আর রহমান

    রিমিক্স সংস্কৃতির প্রতি বিরক্তি প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমান। রিমিক্স সংস্কৃতিকে ‘বিকৃত’ মনে করছেন এই সুরকার, এমনটাই জানালেন তিনি।

    গত কয়েক বছরে অনেক আইকনিক গান পুনরায় তৈরি করা হয়েছে, যার বেশির ভাগই শ্রোতাদের হতাশ করেছ। যারা আসল সংস্করণটি পছন্দ করেন তারা রিমিক্স সংস্করণ নিয়ে অসন্তুষ্ট।

    রিমিক্স নিয়ে ইন্ড্রাস্টিতে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি তারকাদেরও অসন্তোষ রয়েছে। সর্বশেষে, ফাল্গুনী পাঠকের ১৯৯৯ সালের শ্রোতাপ্রিয় গান ‘ম্যায়নে পায়েল হ্যায় ছানকাই’ নতুন সংস্করণে তৈরি করেছেন নেহা কাক্কার। গানটি প্রকাশের পরপরই এটির মূল গায়িকা ফাল্গুনী পাঠক দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং বলেছেন, নতুন সংস্করণ আসলটিকে ‘নষ্ট’ করেছে। এর পর থেকেই রিমিক্স সংস্কৃতি নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে বলিউডে।

    সম্প্রতি ভারতের সংগীত জগতের অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত এ আর রহমান বলেছেন, তিনি রিমিক্স সংস্কৃতি পছন্দ করেন না এবং অন্যের কাজ ব্যবহার করার বিষয়ে তিনি নিজেও খুব সতর্ক থাকেন।

    অন্য সংগীতশিল্পীরা তাঁর সুর রিমিক্স করছে, সে বিষয়ে তাঁর মতামত জানতে চাইলে এ আর রহমান ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেন, ‘আমি যত দেখি, ততই এটি বিকৃত মনে হয়। সুরকারের উদ্দেশ্য বিকৃত হয়ে যায়। অন্যের কাজ নেওয়ার ব্যাপারে আমি খুব সতর্ক। এসব বিষয়ে আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। আমি মনে করি এটি একটি ধূসর এলাকা, যা আমাদের নিজের মতো করে সাজাতে হবে। নিজেদের সুরে রঙিন করতে হবে। ’

    এই গুণী সুরকারকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি কিভাবে প্রযোজক এবং পরিচালকদের মোকাবেলা করেন, যখন তারা তাঁর নিজের সুরগুলোকে রিমিক্স করার এবং আধুনিক দিনের স্পর্শ দেওয়ার জন্য অনুরোধ করেন? উত্তরে এর আর রহমান বলেন, ‘সেদিন আমি ও মণি রত্নম আমাদের নতুন চলচ্চিত্রের তেলেগু মিউজিক লঞ্চ করেছি এবং প্রযোজকরা আমাদের পুরনো স্মৃতি মনে করিয়ে বলেছিলেন, আপনাদের প্রতিটি গান এখনো তাজা শোনাচ্ছে। এর কারণ হচ্ছে এগুলো সমস্ত ডিজিটাল মাস্টারিংয়ে করা হয়েছে৷ এগুলোর ইতিমধ্যে সেই গুণমান রয়েছে এবং সবাই প্রশংসা করছে। সুতরাং যদি আমার এটি করার প্রয়োজন হয় তবে আমাকে এটি পুনরায় তৈরি করতে হবে। অবশ্যই লোকেরা রিমিক্স করার ক্ষেত্রে অনুমতি নেয় তবে আপনি সাম্প্রতিক কিছু নিতে এবং এটি পুনরায় তৈরি করতে পারবেন না। এটা অদ্ভুত লাগে। বিকৃত লাগে। ’

    এ আর রহমানের সংগীতে আসন্ন চলচ্চিত্র ‘পোন্নিয়িন সেলভান’-এর অ্যালবামে পাঁচটি গান রয়েছে, যার মধ্যে রয়েছে পোন্নি নদী, দেবরালান আতম এবং আলাইকাদল। সিনেমাটি ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর সিক্যুয়েল আসবে ২০২৩ সালে।

    সূত্র : হিন্দুস্তান এক্সপ্রেস

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬