Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • দুই সহযোগীসহ অভিনেতা ও ইউটিউবার প্রত্যয় হিরণ আটক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪০

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    দুই সহযোগীসহ অভিনেতা ও ইউটিউবার প্রত্যয় হিরণ আটক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৪০

    দুই সহযোগীসহ অভিনেতা ও ইউটিউবার প্রত্যয় হিরণ আটক

    ভিডিও এবং নাটকে অনলাইন জুয়ার প্রচারণার দায়ে জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ ও তার দুই সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ। অনলাইন জুয়ার আন্তর্জাতিক ওয়েবসাইটের প্রচারণা করে ভিডিও বানাতেন আটকরা। এ ছাড়া এজেন্টের মাধ্যমে বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

    প্রত্যয় হিরণ শেষটা এমন হয়, ওয়ান সাইডেড লাভ, মায়ার ওপরে তুমি, মিস ক্রাশ নাটক ও জনপ্রিয় ধারাবাহিকে বদমাশ পোলাপাইনের অন্যতম অভিনেতা প্রত্যয়। 

    ডিবি জানিয়েছে, নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ চলতে দেখা যায়। এর ধারাবাহিকতায় দেশের বিজ্ঞাপনের বাজারে ইউটিউব-ফেসবুকের ভিডিওতে নতুন এই ধারার প্রচলন শুরু হয়েছে। ৪৫ লাখ সাবস্ক্রাইবারের ‘আজাইরা লিমিটেড’ নামে একটি ইউটিউব চ্যানেলে বেশ কিছুদিন ধরে তাদের ভিডিওতে জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে।

    ডিবি আরো জানায়, প্রত্যয় হিরণরা বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেক্স নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিওপ্রতি এক লাখ ১০ হাজার টাকা করে নিতেন। ভারতীয় একটি এজেন্সির সঙ্গে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করত আব্দুল হামিদ নামের একজন। অভিযুক্তরা যে সাইটের বিজ্ঞাপনের জন্য আটক হয়েছে একই সাইটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে সমালোচনায় পড়েন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। পরে চুক্তি বাতিল করতে বাধ্য হন তিনি।

    ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ বলেন, ওরা অনলাইন জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল। তাদের গ্রেপ্তার করে আমরা জানতে পারি, অনলাইন জুয়াড়িরা দেশের বাইরে থেকে এসব পরিচালনা করে। ভারতীয় এজেন্টদের মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাকটিভিস্টদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেয় তারা।

    জানা গেছে, প্রায় বছরখানেক প্রত্যয় হিরণদের ওপর নজর রেখে এ সপ্তাহে রমনা থানায় মামলা করে ডিবি পুলিশ। কর্মকর্তারা বলছেন, আটকদের ভিডিও ও নাটক তরুণ ও কিশোরদের মাঝে বেশ জনপ্রিয়। সেখানে প্রচারণার ফলে অনেকে জুয়ায় আসক্ত হচ্ছে।

    ডিবি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ আরো বলেন, অনলাইন জুয়া থেকে অনেকগুলো অপরাধের জন্ম দেয়। এ ছাড়া ইউটিউব বা অন্য কোনো মাধ্যমে জুয়ার প্রচারণা হতে দেখলে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে ডিবি পুলিশ।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬