Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • অঞ্জন দত্তের গানের আবেশে আবিষ্ট জাবির মুক্তমঞ্চের শ্রোতারা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৩ ২০:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৩ ২০:২৬

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    অঞ্জন দত্তের গানের আবেশে আবিষ্ট জাবির মুক্তমঞ্চের শ্রোতারা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৩ ২০:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২৩ ২০:২৬

    অঞ্জন দত্তের গানের আবেশে আবিষ্ট জাবির মুক্তমঞ্চের শ্রোতারা

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ রাঙাতে আসছেন দুই বাংলার নন্দিত গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্ত। এবার নাটক-সিনেমা বা নিজের লেখা কোনো বই নিয়ে নয়, অঞ্জন আসবেন সংগীতপ্রেমীদের প্রিয় শিল্পী হিসেবে।

    শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সংগীত পরিবেশনা করবেন দুই বাংলার নন্দিত গায়ক অঞ্জন দত্ত।

    গত কয়েক দশকে হাতেগোনা যে কয়েকজন শিল্পী গভীর আবেশে শ্রোতাদের আবিষ্ট করে রেখেছেন, তাদের মধ্যে অঞ্জন দত্ত অন্যতম। অঞ্জন দত্তের গান বর্তমান জেনারেশনের শ্রোতা শ্রেণির অনেক দিনের সঙ্গী। তার করা অনেক গানই শ্রোতা মনে বুদ্‌বুদ তুলে আসছে। মনে হয় অঞ্জন যেন শ্রোতাদের মনের কথাগুলোই গানে গানে বলছেন।

    অঞ্জনের গানে পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা শরীরের আলো, ফুটপাথের কলে স্নান করার সময় ঝলমল করে ওঠা কিশোরের শরীর, অফিস ফেরত ক্লান্ত মধ্যবিত্তের নাছোড় আশাবাদ আর অনন্ত সাতের দশক। তিনি থিয়েটার করেন, সিনেমা বানান, গান বাঁধেন, আরও কত কী! বেড়ে ওঠার শহর দার্জিলিং ফিরে ফিরে এসেছে তার গানে, ‘আমার শৈশবের দার্জিলিংটা’ বা ‘কাঞ্চনজঙ্ঘা’—এগুলোর মধ্যে শ্রোতারা যেন দেখতে পান পাহাড়ঘেরা দার্জিলিংয়ের অপরূপ প্রকৃতি।

    শ্রোতা মনে সাড়া জাগানো অঞ্জনের তুমুল জনপ্রিয় গান, বেলা বোস তুমি শুনতে পাচ্ছো কি?... দশ বারো বার রং নম্বর পেরিয়ে তোমায় পেয়েছি...। গানের সেই বেলা বোস কি আভিজাত্য মোড়া এক অশরীরী নাম? নাকি, সত্যিই তিনি ছিলেন? সত্যই কি তিনি ভাবুক, চাকুরীহীন প্রেমিককে ছেড়ে, মা-বাবার পছন্দের পাত্রকে বিয়ে করে সুখের অজানা দেশে পাড়ি দিয়েছিলেন? এতই কঠোরমনা ছিলেন কি তিনি?

    অঞ্জন দত্তের সেই গান আজকের অতি আধুনিক যুগেও যুবকদের হৃদয়ে দোলা জাগায়। আজও স্মৃতিতে উজ্জ্বল কোনও এক নীরব নারীর সেই নিরুচ্চারিত প্রত্যাখ্যান। বেকারত্বের অন্ধকারে তলিয়ে যেতে থাকা এক যুবকের করুণ আর্তচিৎকার । ভেসে যেতে যেতে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাওয়া সেই তরুণ প্রাণ। একচিলতে আলোর মত ‘নতুন চাকরি’।

    পশ্চিমের সঙ্গীতের শ্রোতা এই বাঙালিকেই নিজের গানের মাধ্যমে সমৃদ্ধ করেন অঞ্জন। সেই নব্বই দশকের গোড়া থেকেই। তার কিছু বিখ্যাত গানের মধ্যে রয়েছে, ছেলেবেলার স্মৃতিচারণ, গান শেখানোর শিক্ষককে উৎসর্গ করে ‘ফাইভ হান্ড্রেড মাইলস’ (500 Miles) গানের সুর অনুকরণে রচিত গান 'মিস্টার হল'। জন ডেনভারের গানের প্রতি অঞ্জনের আকর্ষণ থেকে রচিত গান 'সানশাইন'।

    ‘পুরনো গিটার’ অ্যালবামের 'মালা' গানটি অঞ্জনের অত্যন্ত বিখ্যাত গানের একটি। সাধারণ গরিব পরিবারের একটি মেয়ে কীভাবে আর্থসামাজিক কাঠামোর চূড়ায় পৌঁছে যায়, কীভাবে বদলে যায় তার জীবন— সেই গল্প নিয়েই তার এই গান। ব্রিটিশ গায়ক পিটার সারসটেটের ‘হোয়্যার ডু ইউ গো টু মাই লাভলি’ (Where Do You Go To My Lovely)-র সুর এমন মূল ভাবনার কিছুটা আদলে এই গানটি তৈরি করেছিলেন অঞ্জন।

    পিট সিগারের গাওয়া গান থেকে অনুপ্রাণিত হয়ে ২০০১ সালে প্রকাশিত অঞ্জনের ‘রং পেন্সিল’ অ্যালবামের 'ছোট বাক্স' গানটি শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয়তা পায়।তার জনপ্রিয় আরেকটি গান 'পুরনো গিটার'। যে গানটি অঞ্জনের সেই সব শিল্পীর প্রতি হোমেজ, যাঁরা তাঁকে গান গাইতে সাহস জুগিয়েছেন। সেই শিল্পীদের তালিকায় যেমন আছেন কবীর সুমন, তেমনই আছেন বব ডিলনও। ডিলনের ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ (Blowin' in the Wind), ‘মিস্টার ট্যাম্বুরিন ম্যান’ (Mr Tambourine Man)-ও অঞ্জনকে মঞ্চে গাইতে দেখা গিয়েছে বারবার।

    গান-সিনেমায় একাকার হলেও অঞ্জন হয়তো অভিনেতা হিসেবেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বছর কয়েক আগে ঢাকায় এসে একবার সে কথাও বলেছিলেন স্পষ্ট ভাবে, ‘এখন গানই আমার পরিচয়। কিন্তু আমি আসলে অভিনেতা হতে চেয়েছি। বড় মাপের পরিচালকের সঙ্গে কাজ করেছি বটে, কিন্তু বড় অভিনেতা হতে পারিনি। আমি এখন আর নতুন করে অভিনেতা হওয়ার চেষ্টা করি না। আমি মনে করি, একটা সময় যেভাবে অভিনেতা হওয়ার জন্য কাজ করেছি, তা এখন আর সম্ভব নয়। যদি বয়স কম হতো, তাহলে অভিনেতাই হতে চাইতাম। তবে গান না গাইলে হয়তো হারিয়েই যেতাম।’

    এই গুণী শিল্পীর জন্ম ১৯৫৩ সালের ১৯ জানুয়ারি কলকাতায়। তবে তার পড়াশোনা ও বেড়ে উঠা দার্জিলিংয়ে। সেখানকার সেন্ট পলস স্কুলের কঠোর নিয়মের মধ্যেও পালিয়ে সিগারেট খাওয়া, প্রেম করা। আবার স্কুলমাস্টারের বেত খাওয়ার বাইরে একজন অঞ্জন হয়ে ওঠার আকুতি স্কুল থেকেই পেয়েছিলেন এই শিল্পী।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬