Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • ‘পুষ্পা টু’ সিনেমা থেকে আল্লু অর্জুন নেবেন ৪৩৪ কোটি টাকা!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩ ১২:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩ ১২:১৬

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    ‘পুষ্পা টু’ সিনেমা থেকে আল্লু অর্জুন নেবেন ৪৩৪ কোটি টাকা!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩ ১২:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩ ১২:১৬

    ‘পুষ্পা টু’ সিনেমা থেকে আল্লু অর্জুন নেবেন ৪৩৪ কোটি টাকা!

    ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট। আপাতত শুটিং নিয়ে ব্যস্ত নির্মাতারা।

    ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট মুক্তির পর দাম বেড়ে যায় আল্লু অর্জুনের। চলতি বছরের শুরুতে জানা যায়, ‘পুষ্পা টু’ সিনেমার জন্য ১২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬৩ কোটি ২৬ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন তিনি। এদিকে নতুন করে গুঞ্জন উড়ছে, সিনেমাটি থেকে মোটা অঙ্কের অর্থ নিচ্ছেন আল্লু অর্জুন; যা ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতার রেকর্ড ভেঙে দিবে।

    সিয়াসাত ডটকম জানিয়েছে— গুঞ্জন উড়ছে, ‘পুষ্পা টু’ সিনেমার লভ্যাংশ নেবেন আল্লু অর্জুন। থিয়েট্রিকাল, ওটিটি, সেটেলাইট, ডাবিং এবং অডিও স্বত্ব বিক্রি করে যা আয় হবে তার ৩৩ শতাংশ নেবেন আল্লু অর্জুন। এই গুঞ্জন যদি সত্যি হয়, তবে ‘পুষ্পা টু’ সিনেমা থেকে আল্লু অর্জুন (সম্ভাব্য) ৩৩০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৪৩৪ কোটি ৫২ লাখ টাকা) বেশি ঘরে তুলবেন। এর মধ্য দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড গড়বেন এই নায়ক।

    বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা রজনীকান্ত; প্রতি সিনেমার জন্য তিনি নিয়ে থাকেন ২১০ কোটি রুপি। অন্যদিকে প্রভাস, সালমান খান, শাহরুখ খান পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ থেকে ২০০ কোটি রুপি। আল্লু অর্জুনের পারিশ্রমিকের গুজবটি সত্যি হলে সবাইকে ছাপিয়ে যাবেন তিনি।

    কয়েক দিন আগে টলিউড ডটনেট জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমার ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্সের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ১০০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩১ কোটি ৭৯ লাখ টাকার বেশি) শুধু ডিজিটাল স্বত্ব কিনেছে নেটফ্লিক্স।

    সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ সিনেমায়ও জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।

    বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬