Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • আমায় নিয়ে খারাপ কিছু লিখলে চুপচাপ থাকতাম : শর্মিলা ঠাকুর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৪ ২১:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৪ ২১:৫৭

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    আমায় নিয়ে খারাপ কিছু লিখলে চুপচাপ থাকতাম : শর্মিলা ঠাকুর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৪ ২১:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৪ ২১:৫৭

    আমায় নিয়ে খারাপ কিছু লিখলে চুপচাপ থাকতাম : শর্মিলা ঠাকুর

    কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বৈচিত্র্যময় এই শহরের পরিবেশ আর মানুষের আতিথেয়তায় মুগ্ধ তিনি।

    চতুর্থবারের মতো ঢাকা সফর করছেন তিনি। কেমন কাটছে দিন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শর্মিলা ঠাকুর বলেন, ‘ধন্যবাদ এমন আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জুরি বোর্ডের সদস্য ছিলাম বলে অনেক সিনেমা দেখতে হয়েছে। ফলে ব্যস্ত সময় কেটেছে। যে হোটেলটিতে উঠেছি, সেটিও সুন্দর! মনে হচ্ছে না কোনো হোটেলে উঠেছি। এ দেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ। বেশ কিছু খাবারের আবদার করেছি। সবই পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। একসঙ্গে ছবি তুলেছি। উৎসবের শেষ দিন পর্যন্ত ঢাকা থাকব। আশা করছি, ভালো অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব।’

    মধ্যবিত্ত মূল্যবোধে বড়ো হয়েছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্পকলার প্রতি টান তৈরি হয়েছিল পারিবারিক ঐতিহ্যের কারণেই। ঠাকুরমা আমার মেন্টর ছিলেন। মধ্যবিত্ত মূল্যবোধে বেড়ে উঠেছি। গাড়িতে চড়ে কোনো দিন স্কুলে যাইনি। বাসে যেতাম, কখনও হেঁটে ফিরতাম। বাবা বড়ো চাকরি করতেন, কিন্তু দূরে থাকতেন। আমি বড়ো হয়েছি একান্নবর্তী পরিবেশে। ঠাকুরমা খুব ভালো বাংলা বলতেন। শাড়ি পরতেন। ভালো রান্না করতেন। তাঁকে দেখেই অনেক কিছু শিখেছি।’

    অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে এমন কোনো চরিত্র আছে যে চরিত্রে অভিনয় করতে না পেরে আফসোস করেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে কেউ হাস্যরসের চরিত্রে নেয়নি। কেন নেয়নি বলতে পারব না। সবাই শুধু কান্নাকাটি করা চরিত্র নিয়ে আসে! একজন অভিনয়শিল্পীর সব ধরনের চরিত্রে অভিনয়ের ক্ষুধা থাকে। আমি পুরোপুরি একটি কমেডি সিনেমায় করতে চাই।’ 

    সমালোচনাকে কীভাবে দেখেন এমন? প্রশ্নের উত্তরে শর্মিলা ঠাকুর বলেন, ‘আমি সমালোচনাকে কখনও পাত্তা দিইনি। তবে গঠনমূলক সমালোচনা মেনে নিই। আমার সম্পর্কে যখন অহেতুক কোনো লেখালেখি হতো, তখন খারাপ লাগত। যে ম্যাগাজিনগুলোতে লেখা হতো পড়তাম না। আমায় নিয়ে খারাপ কিছু লিখলে সবসময় চুপচাপ থাকতাম। জানতাম, এসব এমনিতেই বন্ধ হয়ে যাবে।’

    শুরুটা বাংলা সিনেমা দিয়ে হলেও পরে হিন্দি সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান শর্মিলা। তবে তিনি মনে করেন, সত্যজিৎ রায় যদি তাকে ‘অপুর সংসার’ সিনেমায় না নিতেন, তবে তার হয়েতো সিনেমায় ক্যারিয়ার হত না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অপুর সংসার সিনেমাটা যখন আমি করি, তখন স্কুলে পড়ি; বয়স ১৩ বছর। মানিকদা (সত্যজিৎ রায়) আমাকে সিনেমায় নিলেন। সেই সিনেমায় আমার চরিত্রটি পপুলার হলো। এ জন্য আমাকে সিনেমায় খুব একটা স্ট্রাগল করতে হয়নি। আমি বা আমার ফ্যামেলি চায়নি সিনেমায় কাজ করতে। যদি মানিকদা নিতেন, আমি হয়ত শান্তি নিকেতনে যেতাম।’

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬