Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • হরিয়ানায় পুরস্কার পেলো বাংলাদেশের দুই ছবি
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৪ ১৪:১৭
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৪ ১৪:১৭

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ

    হরিয়ানায় পুরস্কার পেলো বাংলাদেশের দুই ছবি

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৪ ১৪:১৭
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৪ ১৪:১৭

    হরিয়ানায় পুরস্কার পেলো বাংলাদেশের দুই ছবি
    হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে সুপিন বর্মন ও শায়লা রহমান তিথির দুটি চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে দুইটি পুরস্কার অর্জন করেছে। 
    গত ৭ আগস্ট  জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুরু হয় উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের গৌরবময় হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র চলচ্চিত্র উৎসব ২০২৪ । ৭ম বারের বর্ণিল এ উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বগুড়ায় নির্মিত  সুপিন বর্মনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আ লেটার অব পোস্টমাস্টার এবং শায়লা রহমান তিথির চলচ্চিত্র  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র " জয় বাংলা "। 
     
    উৎসবে গত ৯ তারিখে নির্মাতা সুপিন বর্মন  হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন । উৎসব ভেন্যু থেকে  নির্মাতা সুপিন বর্মন  জানান গতকাল ১১ আগস্ট রাত আটটায় হরিয়ানার কুরুক্ষেত্র শহরে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের  মিলনায়তনে " আ লেটার অব পোস্টমাস্টার বেষ্ট ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম এওয়ার্ড এবং শায়লা রহমান তিথির  জয়বাংলা "  চলচ্চিত্রটি বেস্ট ইন্টারন্যাশনাল  ডিরেক্টর  বিভাগে পুরস্কৃত হয়।
     
    হরিয়ানার শিল্প,সংস্কৃতি ও চলচ্চিত্রের বিকাশের লক্ষ্যে সংগঠক, নাট্যকার ও নাট্য পরিচালক ধার্মেন্দার ডাঙ্গী ও কয়েকজন বন্ধু মিলে প্রথম হরিয়ানায় এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও চলচ্চিত্র প্রেমীদের মিলনমেলায় পরিনত হয় উৎসবটি। উৎসব পরিচালক ধার্মেন্দার ডাঙ্গী জানান বিভিন্ন দেশ থেকে অফিসিয়ালভাবে নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য  থেকে জুরিবোর্ড সদস্যদের বিচার কার্যে বিভিন্ন ক্যাটাগরীতে সেরা চলচ্চিত্রের পুরস্কার প্রদান করা হয়, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয় সম্মাননা স্মারক। সমগ্র উৎসবজুড়ে ছিলো তারকাদের সরব উপস্থিতি।  নির্মাতা সুপিন বর্মন বলেন উৎসবে উপস্থিত থেকে  'আ লেটার অব পোস্টমাস্টার ' চলচ্চিত্রটি পুরস্কার গ্রহণ করেন। 
     
    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প পোস্টমাস্টারের কেন্দ্রীয় চরিত্র রতনকে ঘিরে আবর্তিত হয়েছে এক কাল্পনিক গল্প, যেখানে দেখা যাবে রতন একজন কিশোরী। বন বাদারে মুক্ত পাখির মতো ঘুরতে ভালোবাসে সে। কিন্তু বয়স আর সমাজ ব্যবস্থার কারনে তাকে আটকানো হয় সামাজিক শৃঙ্খলে। গ্রামবাসী এতিম রতনের বিয়ে ঠিক করে ঐ গ্রামের এক প্রভাবশালী বৃদ্ধের সাথে।  বিয়ের মন্ডবে অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধ। এর মধ্যে কলকাতা থেকে চলে আসে পোস্টমাস্টার দাদাবাবুর এক চিঠি। যেখানে লেখা ছিলো দাদাবাবু তাকে কলকাতায় নিয়ে গিয়ে লেখাপড়া শেখাতে চায়। নতুন করে স্বপ্ন দেখা শুরু হয় রতনের।রতন চরিত্রে অভিনয় করেছেন রিয়া মোহন্ত এছড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়,সাদেকুর রহমান সুজন,নিভা রানী সরকার,শাহাদাত হোসেন, মিজানুর রহমান,উৎপল দত্ত প্রমুখ। চলচ্চিত্রটি ইতোমধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হচ্ছে। 
     
    অপরদিকে শায়লা রহমান তিথির মুক্তিযুদ্ধ ভিত্তিক  চলচ্চিত্র জয়বাংলা ইতোমধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সাজিন আহম্মেদ বাবুর সংলাপ ও চিত্রনাট্যে শায়লা রহমান তিথির গল্প ও পরিচালনায় জয়বাংলা প্রযোজনা করেন কবি জসিম চৌধুরী।  
     
    বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অনবদ্য সত্য ঘটনার আলোকে নির্মিত এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফারজানা চুমকিসহ আরো অনেকে। ৫ দিনব্যাপি এ  উৎসবটি গতকাল ১১আগস্ট সেরা চলচ্চিত্রের পুরস্কার প্রদানের মধ্যদিয়ে শেষ হয়।
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬