Journalbd24.com

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • বিনোদন
    • রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২৬ ১০:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২৬ ১০:৫৯

    আরো খবর

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার
    শাকিব খানের সিনেমায় বলিউডের জ্যাকি শ্রফ
    বগুড়ায় ত্রিতালের শরৎকালীন সঙ্গীতানুষ্ঠান

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২৬ ১০:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ মার্চ, ২০২৬ ১০:৫৯

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    সংগীতশিল্পী দম্পতি হিসেবে একসময় বেশ জনপ্রিয় ছিলেন রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। ভালোবেসে গড়া সেই সংসার হঠাৎ করেই ভেঙে যাওয়ায় অবাক হয়েছিলেন তাদের ভক্তরাও। বহু বছর পর সম্প্রতি একটি পডকাস্টে এসে বিচ্ছেদের পেছনের কারণ নিয়ে কথা বলেন রবি চৌধুরী। সেখানে তিনি ডলি সায়ন্তনীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন।

    পডকাস্টে রবি চৌধুরী দাবি করেন, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা একটি নম্বর থেকেই তার সন্দেহের শুরু। বিষয়টি নিশ্চিত হতে তিনি ডলির অভিভাবকদের ডেকে নম্বরটি যাচাই করেন। তখন জানা যায়, ওই নামে তাদের পরিবারের কোনো দুলাভাই নেই। পরে সেই ব্যক্তির সঙ্গে ডলির পরকীয়ার প্রমাণ পাওয়ার পরই তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন বলে জানান।

    রবির এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডলি সায়ন্তনী। বুধবার দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগকে ‘বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ বলে দাবি করেন।

    ডলি সায়ন্তনী লিখেছেন, সম্প্রতি তাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চান না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

    স্ট্যাটাসে তিনি আরও বলেন, ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় না বানানোর আহ্বান জানাচ্ছেন তারা। তাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন এই সংগীতশিল্পী।

    এদিকে ডিভোর্স প্রসঙ্গে স্পষ্ট করে ডলি সায়ন্তনী জানান, ডিভোর্স তিনি নিজেই দিয়েছিলেন। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা এই মুহূর্তে আর বলতে চান না বলেও উল্লেখ করেন তিনি। তবে ডিভোর্সের সময়ই প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বিষয়টি বিস্তারিত জানিয়েছিলেন বলে দাবি করেন এই গায়িকা।

    সবশেষে পবিত্র রমজান মাসের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, মাহে রমজানে আল্লাহ যেন সবাইকে পবিত্রতা রক্ষার তৌফিক দান করেন।

    বিষয়:
    বিনোদন

    সংশ্লিষ্ট সংবাদ: বিনোদন

    ১২ মে, ২০১৯
    হানিমুনের উদ্দেশ্যে যাত্রা শ্রাবন্তীর!
    ১২ মে, ২০১৯
    এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি
    ১৬ অক্টোবর, ২০২১
    ভিডিও কলে শাহরুখ-গৌরিকে দেখে কেঁদে ফেললেন আরিয়ান!
    ১২ নভেম্বর, ২০২১
    জন্মদিনেও এনসিবি অফিসে আরিয়ান
    ১০ এপ্রিল, ২০২৫
    দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কেমন আছেন
    ১৭ এপ্রিল, ২০২৫
    মিষ্টি মেয়েকে হারানোর চার বছর
    সর্বশেষ সংবাদ
    1. বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    2. রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    3. ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    4. মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    5. যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    6. মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    7. অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    সর্বশেষ সংবাদ
    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬