Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • স্বাস্থ্যকথা
    • জুনে টিকার উৎপাদন বাড়াবে সেরাম ইনস্টিটিউট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মে, ২০২১ ১৪:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মে, ২০২১ ১৪:২০

    আরো খবর

    আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত
    জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ
    বিএসএমএমইউর নতুন নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
    মেডিকেল কলেজ-জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপনে দুর্নীতির অভিযোগ
    বিশ্বে ধূমপায়ীর সংখ্যা কমেছে: ডব্লিউএইচও

    জুনে টিকার উৎপাদন বাড়াবে সেরাম ইনস্টিটিউট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মে, ২০২১ ১৪:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মে, ২০২১ ১৪:২০

    জুনে টিকার উৎপাদন বাড়াবে সেরাম ইনস্টিটিউট

    অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। এখনকার মাসে সাড়ে ৬ কোটি ডোজের জায়গায় জুনে প্রায় ৯ কোটি ডোজ টিকা উৎপাদন করা হবে।

    সেরাম ইনস্টিটিউটের এক মুখপাত্র রয়টার্সকে এ কথা বলেছেন।

    করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে বাড়তি চাহিদার কারণে সেরাম তাদের মাসিক উৎপাদন ক্ষমতা এর মধ্যে একদফায় দেড় কোটি ডোজ বাড়িয়ে সাড়ে ৬ কোটি করেছে। তবুও ১৩০ কোটি মানুষের দেশটি সবার টিকার জোগান দিতে হিমশিম খাচ্ছে। ফলে টিকা রফতানি বন্ধ করে দিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি টিকা উৎপাদনকারী দেশটি। এতে বাংলাদেশসহ অনেক দেশ বিপাকে পড়েছে।

    কোভিড-১৯ টিকার কয়েকটি এখন উৎপাদন হচ্ছে ভারতে। এর একটি একটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড, যা বানিয়ে দিচ্ছে পুনের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

    প্রধান দুটির আরেকটি টিকা ভারতেই উদ্ভাবন হয়েছে। কোভ্যাক্সিন নামে এই টিকা উদ্ভাবন করেছে হায়দরাবাদের ভারত বায়োটেক।

    বিভিন্ন রোগ সারাতে বিশ্বে উৎপাদিত টিকার ৬০ শতাংশই তৈরি হয় ভারতে। এর এ ক্ষেত্রে বড় অবদান বেসরকারি প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের।

    বেসরকারি আরেক প্রতিষ্ঠান ভারত বায়োটেক প্রতি মাসে দুই কোটি ডোজ কোভ্যাক্সিন টিকা তৈরি করছে বলে নয়া দিল্লি সরকার জানিয়েছে। ভারত বায়োটেকের উৎপাদন ক্ষমতা ছিল ৯০ লাখ। চাহিদার কারণে তাদেরও উৎপাদন বাড়াতে হয়েছে।

    জুলাই মাসে তারা উৎপাদন এখনকার দ্বিগুণের বেশি বাড়ানোর প্রতিশ্রুতি সরকারকে দিয়েছে। তখন তাদের উৎপাদন দাঁড়াবে মাসে সাড়ে ৫ কোটি ডোজ।

    কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের বাইরে রুশ টিকা স্পুৎনিকও ভারতে তৈরির প্রক্রিয়া চলছে। জুলাই নাগাদ রুশ টিকাও মাসে ১ কোটি ২০ লাখ ডোজ তৈরির লক্ষ্য ঠিক করা হয়েছে।

    দেশটির সরকারি সূত্রে জানা গেছে, টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত মোট ২১ কোটি ২০ লাখ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে জনগণকে। টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা ডোজের হিসেবে চীন এবং যুক্তরাষ্ট্রের পরই আছে ভারত।

    মার্চে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দেওয়ায় অনেকটা আকস্মিকভাবেই করোনা টিকার চাহিদা বেড়ে যায় কয়েকগুণ; কিন্তু কোম্পানিগুলোর পক্ষে তাৎক্ষণিকভাবে টিকার উৎপাদন বৃদ্ধি সম্ভব না হওয়ায় দেশটির বিভিন্ন রাজ্যে দেখা দেয় টিকার ডোজের ঘাটতি।

    এপ্রিলের মাঝামাঝি নাগাদ সেই সংকট এতটাই প্রকট রূপ নেয় যে- মাহরাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ুসহ বিভিন্ন রাজ্য ডোজের ঘাটতির কারণে স্থগিত রাখতে বাধ্য হয় গণটিকাদান কর্মসূচি।

    গত এক সপ্তাহ ধরে অবশ্য দৈনিক সংক্রমণ কমছে ভারতে। রোববার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন, যা গত ৪৬ দিনে সর্বনিম্ন।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬