Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মে, ২০১৯ ২০:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মে, ২০১৯ ২০:৩৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মে, ২০১৯ ২০:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মে, ২০১৯ ২০:৩৪

    মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা

    দ্বিতীয় বারের মতো সরকার গঠন করতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে রাজ্যে রাজনৈতিক সহিংসতায় নিহত অর্ধশতাধিক বিজেপি কর্মীর পরিবারকে শপথ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানোর খবর জানার পর মমতা এই সিদ্ধান্ত জানান। ক্ষমতাসীন দলের সহিংসতায় দলের এসব কর্মী মারা যান-বিজেপির তরফ থেকে এমনটি জানানোর পর মমতা এমন সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন, বিজেপি এমন অভিযোগ এনে তৃণমূল কংগ্রেসকে ছোট করতে যাচ্ছেন। খবর ইকোনমিক টাইমস।

    এক টুইট বার্তায় মমতা জানিয়েছেন, এক ঘণ্টা আগেও আমার মোদির শপথ অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বিজেপি দাবি করেছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতায় তাদের ৫৪ জন কর্মী নিহত হয়েছেন। সংবাদমাধ্যমে আসা বিজেপির এমন দাবি আসলেই সত্য নয়।ক্ষমতাসীন দলের সহিংসতায় গত কয়েক বছরের এই নেতাকর্মীরা মারা যান বিজেপির এমন দাবির বিষরে মমতা বলেন, পশ্চিমবঙ্গে কাউকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়নি। ব্যক্তিগত বা পারিবারিক কারণে এমন হত্যাকাণ্ড হয়ে থাকতে পারতে কিন্তু রাজনৈতিক কারণে এমন মৃত্যুর কোন রেকর্ড আমাদের কাছে নেই।মমতা লেখেন আমি শপথ অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য নয়। এমন অনুষ্ঠান গণতন্ত্র চর্চার জন্য হলেও এখানে একটি দলকে ছোট করা হচ্ছে। সুতরাং আমাকে ক্ষমা করবেন।

    এর আগে মোদির শপথে যোগ দিতে আজ দিল্লিতে যাওয়ার কথা ছিল মমতার।রাজনৈতিক শিবিরের অনেকে মোদির শপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ মনে করছিলেন। কারণ, আগামী দিনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গেই মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় কাজ করতে হবে। ফলে, আনুষ্ঠানিক সৌজন্য রক্ষা করা এখন তার পক্ষে জরুরি ছিল বলে মনে করা হচ্ছিল।

    মমতা সে সময় জানিয়ে ছিলেন, সংবিধানে কয়েকটি আনুষ্ঠানিকতা রয়েছে। এটা সাংবিধানিক সৌজন্য। মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির শপথ গ্রহণের যখন আমন্ত্রণ পাই, তখন চেষ্টা করি যাওয়ার।আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদি। সেই শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র মঙ্গলবার দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারের কাছে পৌঁছায়।

    আমন্ত্রণ গ্রহণ করার আগে মমতা কথা বলেন একাধিক প্রবীণ বিরোধী নেতা ও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। পরে তিনি বলেন, সবার সঙ্গে কথা বলে নিয়েছি। আমার সঙ্গে দু-এক জন মুখ্যমন্ত্রীরও কথা হয়েছে। এটা যেহেতু আনুষ্ঠানিক সরকারি কর্মসূচি, তাই তাকে সম্মান দিয়ে আমি যাব।কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে থেকে রাজনৈতিক সহিংসতায় নিহত অর্ধশতাধিক বিজেপি কর্মীর পরিবারকে শপথ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয়। এরপরই এই সিদ্ধান্ত জানালেন মমতা।

    বিষয়:
    ভারত,বিজিপি,মোদি,শপথ,মমতা

    সংশ্লিষ্ট সংবাদ: ভারত,বিজিপি,মোদি,শপথ,মমতা

    ২৩ মে, ২০১৯
    এবার সংবাদ সম্মেলন করলেন না মমতা,টুইটারে তার অভিমত প্রকাশ
    ২৯ মে, ২০১৯
    মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা
    ৩ জুন, ২০১৯
    মমতাজউদদীনের দ্বিতীয় জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬