Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নিউ ইয়র্কে ৫৪তলা ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুন, ২০১৯ ১৩:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুন, ২০১৯ ১৩:০৫

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    নিউ ইয়র্কে ৫৪তলা ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুন, ২০১৯ ১৩:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুন, ২০১৯ ১৩:০৫

    নিউ ইয়র্কে ৫৪তলা ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

    যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আকাশচুম্বি একটি ভবনের ছাদে জরুরি অবতরণ করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা।

    সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে হেলিকপ্টারটি ম্যানহাটনের সেভেন্থ অ্যাভিনিউয়ের ৫৪তলা এক্সএ অ্যাক্যুইট্যাবল সেন্টার এর ছাদে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি।

    এ ঘটনায় টাইমস স্কয়ারের কয়েক ব্লক দূরের এ ভবনটির ছাদে আগুন ধরে যায়, তবে আগুন দ্রুতই নিভিয়ে ফেলা হয়। তাৎক্ষণিকভাবে ভবনটির বিভিন্ন দপ্তরের কর্মীদের নিচে নামিয়ে নেওয়া হয়, তারা সবাই অক্ষত আছেন।

    এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাজিও জানিয়েছেন, হেলিকপ্টারটি ভবনের ছাদে আছড়ে পড়ার পর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

    এ সময় হেলিকপ্টারটিতে পাইলট একাই ছিলেন বলে জানিয়েছেন তিনি।

    এ ঘটনায় ওই ভবনের কোনো লোক বা নিচে থাকা কেউ কোনো আঘাত পাননি বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

    এ ঘটনা নিউ ইয়র্কবাসীদের ৯/১১ এর কথা মনে করিয়ে দিলেও ঘটনাটিতে ‘সন্ত্রাসবাদের’ কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেয়র ব্লাজিও।

    নিউ ইয়র্কবাসীরা ম্যানহাটনের একটি ভবনের ওপর একটি এয়ারক্রাফট বিধ্বস্তের খবর শুনে উৎকণ্ঠিত হয়ে উঠেছিল বলে জানিয়েছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

    বিধ্বস্ত দুই ইঞ্জিনের আগুস্তা এ১০৯ই হেলিকপ্টারটি টিম ম্যাককরম্যাক নামের একজন পাইলট চালাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। হেলিকপ্টারটি ম্যানহাটনের ইস্ট সাইড থেকে স্থানীয় সময় ১টা ৩২ মিনিটের দিকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    সেভেন্থ অ্যাভিনিউয়ের ৭৮৭ নম্বার ভবন অ্যাক্যুইট্যাবল টাওয়ারের ওপরে হেলিকপ্টার নামার কোনো ল্যান্ডিং প্যাড ছিল না বলে জানিয়েছেন মেয়র ব্লাজিও।

    দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও হেলিকপ্টারটি কেন উড়ছিল তা খতিয়ে দেখাও ‘তদন্তের অংশ হবে’ বলে জানিয়েছেন নিউ ইয়র্ক শহরের শীর্ষ পুলিশ কর্মকর্তা।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬