Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মালিতে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৯৫ জন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুন, ২০১৯ ১৪:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুন, ২০১৯ ১৪:১২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মালিতে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৯৫ জন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুন, ২০১৯ ১৪:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জুন, ২০১৯ ১৪:১২

    মালিতে সন্ত্রাসী হামলায় নিহত অন্তত ৯৫ জন

    পূর্ব আফ্রিকা অঞ্চলের দেশ মালির একটি গ্রামে হামলা চালিয়ে অন্তত ৯৫ জনকে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

    সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, মালির মধ্যাঞ্চলের দোগোন আদিবাসী গোষ্ঠী অধ্যুষিত একটি গ্রামে এই হামলার দায় এখনো স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

    এর আগে গত মার্চে মালির পিউল নামে একটি গ্রামে স্থানীয় দোগোন মিলিশিয়ার বিরুদ্ধে অন্তত ১৫৭ জনকে হত্যা করার অভিযোগ আছে।

    গতকাল সোমবার মালি সরকার দোগোন অধ্যুষিত গ্রামের এই হত্যাকাণ্ডের খবর স্বীকার করে। মালির বিভিন্ন এলাকায় এমন ক্রমবর্ধমান জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    মালির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র আমাদু সাঙ্ঘো জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে দোগোন অধ্যুষিত গ্রামের সোবামে দা এলাকায় হামলা চালায় দুর্বৃত্তরা। এর পর থেকে অন্তত ১৯ গ্রামবাসী নিখোঁজ আছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্রামের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং গবাদিপশু জবাই করা হয়েছে। গত মার্চের কথিত হত্যাকাণ্ডের হোতা দোগোন মিলিশিয়ার মূল আস্তানা এই গ্রামে। মার্চের ওই হামলার পর কয়েকজন পিউল নেতা প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছিলেন। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোগোন মিলিশিয়ার কথিত হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই সোমবারের এ হামলা। তবে দান না অ্যামবাসাগু নামধারী ওই দোগোন মিলিশিয়ার প্রধান ইউসুফ তোলোবো হামলা চালানোর কথা অস্বীকার করে আসছিলেন।   

    এদিকে, সোমবারের হামলার পর নিন্দা জানিয়েছে তাবিতাল পুলাকু নামে পিউলের একটি প্রভাবশালী গোষ্ঠী। এ ছাড়া একের পর এক এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়া সরকারেরও সমালোচনা করে তারা। 

    কয়েক মাস ধরেই মালিতে এমন হামলার ঘটনা ঘটছে। আদিবাসী ও ইসলামী জিহাদি গোষ্ঠীগুলো এসব হামলা চালাচ্ছে।

    বিষয়:
    মালি, সন্ত্রাসী হামলা, নিহত

    সংশ্লিষ্ট সংবাদ: মালি, সন্ত্রাসী হামলা, নিহত

    ২১ মে, ২০১৯
    তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় কারারক্ষীসহ নিহত ৩২
    ২১ মে, ২০১৯
    মিশরে পুলিশি অভিযানে ১২ জঙ্গি নিহত
    ২৫ মে, ২০১৯
    সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত
    ২৫ মে, ২০১৯
    ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ২৩
    ২৭ মে, ২০১৯
    কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে নিহত ৪
    ২৮ মে, ২০১৯
    জাপানে দুর্বৃত্তের হামলায় স্কুলছাত্রীসহ নিহত ২
    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬