Journalbd24.com

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সৌদির সেই অপরাধী কিশোরের মৃত্যুদণ্ড রদ করেছে সৌদি প্রশাসন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০১৯ ২১:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০১৯ ২১:০৬

    আরো খবর

    দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
    পাকিস্তানে বিয়ের যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত
    ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৮২ জন নিখোঁজ
    শাজাহানপুরে মাঝিড়া যুব সংঘের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
    আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত শতাধিক

    সৌদির সেই অপরাধী কিশোরের মৃত্যুদণ্ড রদ করেছে সৌদি প্রশাসন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০১৯ ২১:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জুন, ২০১৯ ২১:০৬

    সৌদির সেই অপরাধী কিশোরের মৃত্যুদণ্ড রদ করেছে সৌদি প্রশাসন

    মাত্র তেরো বছর বয়সে গ্রেফতার করা হয়েছিল তাকে। ‘রাষ্ট্রদ্রোহের’ অপরাধে মৃত্যুদণ্ড হয়েছিল শিয়া মুসলিম সম্প্রদায়ভুক্ত মুর্তাজা কুরেইরিসের। সম্প্রতি সৌদি প্রশাসন ঘোষণা করেছে, মুর্তাজার মৃত্যুদণ্ড রদ করা হয়েছে।

    সে দিনের কিশোর মুর্তাজা এখন ১৮ বছরের যুবক। মৃত্যুদণ্ড রদের পাশাপাশি জানানো হয়েছে, ২০২২ সালে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। মুর্তাজার বিরুদ্ধে ওঠা বহু অভিযোগের মধ্যে একটি ছিল, তার ‘বিদ্রোহী’ দাদা আলির সঙ্গে মোটরবাইকে চেপে থানায় গিয়েছিল সে। তার পর থানা লক্ষ করে বোতলবোমা ছুড়েছিল। তখন তার বয়স মাত্র ১০। দ্বিতীয় অপরাধ, দাদার শেষকৃত্যে অংশ নিয়েছিল সে। পরে তার দাদার মৃত্যুতে যে বিশাল শোক সমাবেশ হয়েছিল, তাতেও দেখা গিয়েছিল মুর্তাজাকে। ২০১৪ সালের সেপ্টেম্বরে গ্রেফতার করা হয়েছিল তাকে। সে সময়ে বলা হয়েছিল, সৌদি আরবের কনিষ্ঠতম রাজনৈতিক বন্দি মুর্তাজা।

    ফাঁসি রদ করে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মুর্তাজাকে। ইতিমধ্যেই পাঁচ বছর জেল খেটে ফেলেছে সে। কিশোর বয়সে ওই কাজ করেছিল বলে চার বছর জেল মাফ করে দেওয়া হয়েছে। তাই আর তিন বছর পরে জেল থেকে মুক্তি পাবে সে।

    সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর থেকে একাধিক মানবাধিকার সংগঠনের নজরবন্দি রিয়াধ। বহু মহিলা আন্দোলনকারী বন্দি রয়েছেন। তাঁদের বিচার চলছে। সন্ত্রাসমূলক কাজে জড়িত থাকার অপরাধে গত এপ্রিল মাসে ৩৭ জনকে মাথা কেটে শাস্তি দিয়েছে সুন্নি-প্রধান সৌদি সরকার। রাষ্ট্রপুঞ্জের নজরদারি সংস্থা জানিয়েছে, মৃত্যুদণ্ড হওয়া ওই ৩৭ জনের অধিকাংশই শিয়া। জেলে মুর্তাজার উপরে অত্যাচার চলছে বলে শোনা গিয়েছিল। সৌদি প্রশাসন সে অভিযোগও অস্বীকার করেছে। এ-ও দাবি করে, শিয়াদের সঙ্গে কোনও বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে না।

    সর্বশেষ সংবাদ
    1. বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    2. নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    3. বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    4. হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    5. বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    6. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    7. বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬