Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯ ১২:৩৮

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯ ১২:৩৮

    সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

    সোমালিয়ার জুবাল্যান্ডের আসাসেই নামের হোটেলটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে বলে জানিয়েছেন স্বায়ত্তশাসিত রাজ্যটির প্রেসিডেন্ট আহমেদ মাদোবে।

    শনিবার সকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন। শুক্রবারের এই হামলার ঘটনায় ৫৬ জন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

    রাজধানী মোগাদিসু থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হোটেলটির গেটে একটি গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলা শুরু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা কর্নেল সালাহ ওসমান।

    তিনি শুক্রবার রাতে হোটেলটিতে পরিচালিত উদ্ধারকাজে অংশ নেন জানিয়ে বলেন, বোমা বিস্ফোরণের পর চার হামলাকারী হোটেলটির ভেতরে ঢুকে ১২ ঘণ্টা নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিবিনিময় করেন।

    ওসমান বলেন, গুলিবিনিময়ের সময় হোটেলটির ভেতরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন হামলাকারীরা। এদিকে গাড়ি বোমা বিস্ফোরণকারী নিহত হলে বিস্ফোরকগুলো প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়।

    জুবাল্যান্ডের প্রেসিডেন্ট মাদোবে আহমেদ বলেন, নিহতদের মধ্যে তিনজন কেনিয়ার, তিনজন তাঞ্জানিয়ার, দুজন আমেরিকার, একজন কানাডার এবং গ্রেট ব্রিটেনের নাগরিক বলে জানা গেছে।

    পুলিশ ক্যাপ্টেন মাহাদ আবদিয়া জানান, এই হামলায় গুরুতর আহত হওয়া সোমালি-কানাডিয়ান সাংবাদিক এবং ইউটিউব তারকা হোদান নালায়েহকে অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

    তাকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর পর তিনি সেখানে মারা যান এবং এই হামলায় তার স্বামী ফরিদও নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটিকে জানিয়েছেন পুলিশ ক্যাপ্টেন আবদিয়া।

    এই সন্ত্রাসী হামলায় মোহামেদ সাহাল ওমার নামের আরেক সাংবাদিক নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ন্যাশনাল ইউনিয়ন অব সোমালি জার্নালিস্টস (এনইউএসওজে)।

    পুন্টল্যান্ড ভিত্তিক সোমালি ব্রডকাস্টিং করপোরেশনের (এসবিসি) এই সাংবাদিক হোটেলটির ভেতরে হামলাকারীদের ছবি তোলার চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে জানায় এনইউএসওজে।

    আবদিয়া বলেন, আগামী আগস্টে অনুষ্ঠেয় আঞ্চলিক নির্বাচনের এক প্রেসিডেন্ট পদপ্রার্থীসহ একাধিক উপজাতীয় নেতা এবং সাংবাদিক নিহত হয়েছেন। কয়েক ডজন মানুষকে উদ্ধার করা গেছে।

    সন্ত্রাসী গোষ্ঠী আল শাবাব এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিটি আল শাবাবের সঙ্গে সম্পৃক্ত একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয় বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটি।

    বিবৃতিটিতে বলা হয়, হোটেলটিতে অবস্থানরত জুবাল্যান্ডের মন্ত্রীরা, আঞ্চলিক ও কেন্দ্রীয় আইনপ্রণেতারা এবং আসন্ন নির্বাচনের পদপ্রার্থীরা ছিলেন আল শাবাবের এই হামলার লক্ষ্যবস্তু।

    বিষয়:
    সোমালিয়া, সন্ত্রাসী হামলা, নিহত

    সংশ্লিষ্ট সংবাদ: সোমালিয়া, সন্ত্রাসী হামলা, নিহত

    ২১ মে, ২০১৯
    তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় কারারক্ষীসহ নিহত ৩২
    ২১ মে, ২০১৯
    মিশরে পুলিশি অভিযানে ১২ জঙ্গি নিহত
    ২৫ মে, ২০১৯
    সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত
    ২৫ মে, ২০১৯
    ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ২৩
    ২৭ মে, ২০১৯
    কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে নিহত ৪
    ২৮ মে, ২০১৯
    জাপানে দুর্বৃত্তের হামলায় স্কুলছাত্রীসহ নিহত ২
    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬