Journalbd24.com

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আসাম ও বিহারে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ১৩:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ১৩:০১

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    আসাম ও বিহারে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ১৩:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ১৩:০১

    আসাম ও বিহারে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯

    বন্যার কারণে এখনও পর্যন্ত ভারতের আসাম এবং বিহারে মোট ১৪৯ জনের মৃত্যুর খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ১৫ লাখ। শুধুমাত্র বিহারেই বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে ৯২ জনের। এর মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে মারা গেছে ১৪ জন। আর আসামে এই কয়েকদিনে মারা গেছে ৪৭ জন। এর মধ্যে শুক্রবার মৃত্যু হয়েছে ১১ জনের।

    বিহার বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে, গত সপ্তাহে নেপালে প্রবল বৃষ্টিপাতের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিহারের সীতামারি জেলা। শুধুমাত্র এখানেই মৃত্যু হয়েছে ২৭ জনের। এছাড়া গোটা রাজ্যের মোট ১২টি জেলা বন্যাকবলিত। আর ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৬৬ লক্ষ ৭৬ হাজার মানুষ। গোটা রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিভিন্ন জায়গায় অস্থায়ী ত্রাণ শিবিরও খোলা হয়েছে। বিপর্যস্ত মানুষের অ্যাকাউন্টে সরাসরি ১৮০ কোটি টাকা পাঠানোও হয়েছে সরকারের পক্ষে।

    অন্যদিকে, আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ)-র পক্ষে একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে। তাতে উল্লেখ করা হয়েছে, এখনও পর্যন্ত ২৭টি জেলার তিন হাজার ৭০৫টি গ্রামের ৪৮ লক্ষ ৮৭ হাজার মানুষ বন্যাকবলিত। গত কয়েকদিনে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত জলের তলায় রয়েছে একলক্ষ ৭৯ হাজার হেক্টর কৃষিজমি।

    কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও পবিতোড়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ৯০ শতাংশ এলাকা জলমগ্ন। হরিণ-সহ অন্য পশুরা কার্বি আংলং হিলের উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। এর মধ্যে শুক্রবার ধুবরি জেলায় পাঁচজন, বরপেটা এবং মরিগাঁও জেলায় তিনজন করে মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

    বিষয়:
    আসাম, বিহার, বন্যা, নিহত

    সংশ্লিষ্ট সংবাদ: আসাম, বিহার, বন্যা, নিহত

    ২১ মে, ২০১৯
    তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় কারারক্ষীসহ নিহত ৩২
    ২১ মে, ২০১৯
    মিশরে পুলিশি অভিযানে ১২ জঙ্গি নিহত
    ২৫ মে, ২০১৯
    সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত
    ২৫ মে, ২০১৯
    ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ২৩
    ২৭ মে, ২০১৯
    কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে নিহত ৪
    ২৮ মে, ২০১৯
    জাপানে দুর্বৃত্তের হামলায় স্কুলছাত্রীসহ নিহত ২
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬