Journalbd24.com

শনিবার, ১৬ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে নিহত ৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০১৯ ১৫:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০১৯ ১৫:০৯

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে নিহত ৬

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০১৯ ১৫:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০১৯ ১৫:০৯

    কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে নিহত ৬

    ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই কাশ্মীরের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি রয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ কাশ্মীরিরা।

    বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাকা গুলি ছুড়েছে ভারতীয় সেনাবাহিনী। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক মানুষ।

    পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজসহ বেশ কিছু গণমাধ্যমে বুধবার কাশ্মীরে হতাহতের খবর জানানো হয়। নাম প্রকাশ না করা শর্তে এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, পুলিশের ধাওয়া খেয়ে এক যুবক ঝেলাম নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছেন।

    গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ওপর ভারতীয় সেনাবাহিনী বুলেট, টিয়ারগ্যাস এবং গোলাবারুদ নিক্ষেপ করেছে। এর মধ্যে রয়েছে শ্রীনগর, পুলওয়ামা এবং বারামুলা।

    পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি এবং রয়টার্স জানিয়েছে, কাশ্মীরিরা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। নিউ ইয়র্কের প্রকাশিত সম্পাদকীয়তে কাশ্মীরকে বর্তমানে 'বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান' হিসেবে উল্লেখ করা হয়েছে।

    ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী, প্রায় সাত দশক ধরে বিশেষ মর্যাদা পেয়ে আসছিল কাশ্মীর। কিন্তু হঠাৎ করেই গত সোমবার কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। তারপর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে।

    বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটছে। সেখানকার সব ধরনের যোগাযোগ বন্ধ থাকায় গত কয়েকদিন ধরেই কাশ্মীরের বাইরে থাকা লোকজন তাদের পরিবারের সঙ্গে কোনভাবেই যোগাযোগ করতে পারছে না। কাশ্মীরের ভেতরে যারা আছেন তারাও অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

    কেউ দিনের বেলা গাড়ি নিয়ে বের হলে সেনারা আটকাচ্ছে। রাতের দিকে পাহারা কম থাকে। সে কারণে লোকজন রাত ১০টার পর বাইরে যাচ্ছেন। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রতিবাদ হচ্ছে, লোকজন বিক্ষোভ করছে। সেনারাও পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ছে।

    তবে শহরের হাসপাতাল সংলগ্ন ওষুধের দোকানগুলো খোলা আছে। নার্সিংহোম, হাসপাতালে গেলে চিকিৎসা হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে যাওয়ার কোন উপায় নেই। যাদের গাড়ি নেই, তাদের কেউ অসুস্থ হলে কিভাবে হাসপাতালে নেবে? কারণ অ্যাম্বুল্যান্স ডাকাতো সম্ভব হচ্ছে না কারণ সব ফোনের সংযোগই তো বন্ধ। কোথাও আগুন লাগলেও একই অবস্থা হবে। তিনদিন পর সেখানে টিভির সম্প্রচার চালু হয়েছে।

    টানা তিনদিন ধরে কাশ্মীরে সবকিছু বন্ধ। বাজার খোলা নেই, এটিএম বুথও বন্ধ। কেউ চাইলেও ঘর থেকে বের হতে পারছে না, কারো সঙ্গে যোগাযোগও করতে পারছে না। কার্যত বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই ভূস্বর্গ।এভাবে সব কিছু বন্ধ থাকলে দরিদ্র লোকজন তীব্র খাদ্য সংকটে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েকদিনের এমন পরিস্থিতির কারণে খাবার এবং অর্থ সংকটের মধ্যে পড়েছেন কাশ্মীরের মানুষ। অনেকের ঘরেই খাবার মজুদ নেই। আবার যাদের ব্যাংকে টাকা আছে তারাও এটিএম বুথগুলো বন্ধ থাকার কারণে টাকা তুলতে পারছেন না।

    চলমান অস্থিরতার মধ্যেই রোববার রাতে ভারত শাসিত জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়। এর ২৪ ঘণ্টা না পেরোতেই তাদের দু'জনকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই একের পর এক নেতা, উপদেষ্টা, রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়।

    বিষয়:
    কাশ্মীর, সেনাবাহিনী, নিহত

    সংশ্লিষ্ট সংবাদ: কাশ্মীর, সেনাবাহিনী, নিহত

    ২১ মে, ২০১৯
    তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় কারারক্ষীসহ নিহত ৩২
    ৩০ মে, ২০১৯
    মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩
    ২৫ জুন, ২০১৯
    ঝাড়খণ্ডে বাস খাদে পড়ে নিহত ৬
    ২৮ জুন, ২০১৯
    সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
    ২৯ জুন, ২০১৯
    ফিলিপিন্সে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত ৮
    ১ জুলাই, ২০১৯
    ভারতের কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩২
    সর্বশেষ সংবাদ
    1. পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা
    2. নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল
    3. আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু
    4. ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন
    5. কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান
    6. নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে
    7. ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি
    সর্বশেষ সংবাদ
    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মহত্যা

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত রাজিয়া-ওবায়দুলের পাশে দাঁড়াল উপজেলা ছাত্রদল

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

    আম গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু

         ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা 
     নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    ঈদুল আযহার কুরবানির হাটে জনসচেতনতা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাহালুতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল টিম গঠন

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার
এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার এর পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬