Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে ভারী বৃষ্টিপাতে নিহত ২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯ ১৪:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯ ১৪:১০

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ভারতে ভারী বৃষ্টিপাতে নিহত ২৪

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯ ১৪:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯ ১৪:১০

    ভারতে ভারী বৃষ্টিপাতে নিহত ২৪

    ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণে দুই নেপালি নাগরিকসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।

    সোমবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

    ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, রোববার ভারতের হিমাচলপ্রদেশে ভারী বর্ষণে ২৪ জন প্রাণ হারিয়েছেন। দেশটির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ডুবে গেছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবের বহু এলাকা। হিমাচলের অনেক জেলারই যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টিপাত ও বন্যার কারণে কাকলা ও শিমলাসহ বিভিন্ন স্থানে ট্রেন সেবা ব্যাহত হচ্ছে।

    সেখানে স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। সোমবার শিমলা, সোলান, কুল্লু ও বিলাসপুর জেলার সব স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে সরকারিভাবে ঘোষণা দেয়া হয়েছে।

    এ ছাড়া প্রদেশটির কুল্লু শহরে দুদিন ধরে আটকে থাকা ২৫ পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে খবরে প্রকাশ।

    জানা গেছে, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের অবস্থাও হিমাচলের মতোই। ভারী বর্ষণে উত্তরাখণ্ডে তিনজনের প্রাণহানিসহ অন্তত ২২ জন নিখোঁজ রয়েছেন।

    পাঞ্জাবেও ভারী বর্ষণের ফলে বাড়ির ছাদধসে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

    যমুনা এবং অন্যান্য নদীর পানি বিপৎসীমার কাছাকাছি হওয়ায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

    অন্যদিকে ভারতের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে জনজীবন প্রায় বিপর্যস্ত। সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলের কেরালায় বন্যায় নিহত বেড়ে ১২১ ও কর্নাটকে নিহত বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।

    এ বছরে ভারতে ভারী বর্ষণ ও বন্যায় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে দেশটির একটি জরিপে প্রকাশ হয়েছে। বন্যা আরও প্রকোট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তারা।

    বিষয়:
    ভারত, ভারী বৃষ্টিপাত, প্রাণহানি

    সংশ্লিষ্ট সংবাদ: ভারত, ভারী বৃষ্টিপাত, প্রাণহানি

    ২৯ জুন, ২০১৯
    পুনেতে দেয়াল ধসে ১৫ জনের প্রাণহানি
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬