Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মাদকাসক্তিতে মদদ, জনসন অ্যান্ড জনসনকে জরিমানা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯ ১৪:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯ ১৪:২৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মাদকাসক্তিতে মদদ, জনসন অ্যান্ড জনসনকে জরিমানা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯ ১৪:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯ ১৪:২৫

    মাদকাসক্তিতে মদদ, জনসন অ্যান্ড জনসনকে জরিমানা

    যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় মাদকাসক্তিজনিত সংকটে রসদ জোগানোর অভিযোগে ওষুধ ও প্রসাধনসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনকে (জেঅ্যান্ডজে) ৫৭ কোটি ২০ লাখ ডলার জরিমানা করেছেন একজন মার্কিন বিচারক।

    এদিকে, এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ। গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

    নিষিদ্ধ ওপিওয়েড তৈরিকারক ও বিতরণকারীদের বিরুদ্ধে দায়ের করা হাজারো মামলার মধ্যে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলাটিই প্রথম আদালতে উঠল।

    বিচারক থাড বাল্কম্যান তাঁর রায়ে জানান, কীভাবে উচ্চমাত্রার আসক্তিসম্পন্ন ব্যথানাশক ওষুধের ব্যবস্থাপত্র দেওয়ার জন্য কূটকৌশলে প্রচারণা চালিয়ে ‘জনসাধারণের জন্য ক্ষতিকর পরিস্থিতি’ সৃষ্টিতে জেঅ্যান্ডজে মদদ দিয়েছে সেটি আইনজীবীরা দেখিয়েছেন। 

    বিচারক তাঁর রায়ে আরো বলেন, ‘(জেঅ্যান্ডজে) এ ধরনের কর্মকাণ্ড হাজারো ওকলাহোমাবাসীর স্বাস্থ্য ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ওপিওয়েড সংকট ওকলাহোমাবাসীর জন্য এ মুহূর্তে অন্যতম বিপজ্জনক ও হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।’

    জেঅ্যান্ডজেকে জরিমানা করা অর্থ ওপিওয়েড আসক্তদের চিকিৎসা ও নিরাময়ের জন্য ব্যবহার করা হবে বলেও জানান বিচারক।

    যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৯৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত মাত্রাতিরিক্ত ওপিওয়েড সেবনের কারণে প্রায় চার লাখ মানুষের মৃত্যু হয়েছে। ওকলাহোমার আইনজীবীদের দাবি, ২০০০ সাল থেকে ওই অঙ্গরাজ্যে মাত্রাতিরিক্ত ওপিওয়েড সেবনের কারণে অন্তত ছয় হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে।

    এর আগেও বিশ্বখ্যাত ব্র্যান্ড জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে পণ্যে ক্ষতিকর পদার্থ ব্যবহারের অভিযোগ উঠেছিল। জেঅ্যান্ডজে বেবি পাউডার ব্যবহারের কারণে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর পরিবারকে ২০১৬ সালে ৭০ লাখ ২০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে কোম্পানিটির প্রতি নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের মিসৌরির একটি আদালত।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬