Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০৪

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০৪

    ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

    ইসরাইলের সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। রোববার লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী আভিভিম অঞ্চলে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর আল জাজিরা ও ডেইলি সাবাহর।হিজবুল্লাহর আল মানার টেলিভিশনের খবরে বলা হয়, আভিভিম অঞ্চলে অ্যান্টি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলায় একটি ইসরাইলি সামরিক যান ধ্বংস হয়েছে। এতে ট্যাংকের ভেতরে একজন নিহত ও অপরজন আহত হয়েছেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

    হিজবুল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় তাদের একটি সামরিক যান বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহত হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ইসরাইল।ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, লেবানন সীমান্ত থেকে ইসরাইলের চার কিলোমিটার ভেতরের এলাকার একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। এ ছাড়া ওই গ্রামের কাছে একটি উন্মুক্ত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলেও জানায় তারা। তবে তাদের আপাতত আশ্রয়কেন্দ্রে আসার আহ্বান জানানো হয়নি।

    এর আগে হিজবুল্লাহর সম্ভাব্য হামলার আশঙ্কায় লেবানন সীমান্তে বাড়তি সেনা বাড়ানোর ঘোষণা দিয়েছিল অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইল। সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডকে লেবাননে অতিরিক্ত বাহিনী হিসেবে পাঠানো হচ্ছে বলে শনিবার দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।রয়টার্স জানিয়েছে, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার কারণে সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণও স্থগিত করেছে ইসরাইল।এদিকে রোববার লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেছেন,আমরা চাই ইসরাইল সব সময় আতঙ্কে থাকুক।

    লেবাননভিত্তিক শক্তিশালী সামরিক ও রাজনৈতিক সংগঠন হচ্ছে হিজবুল্লাহ। ১৯৮০-এর দশকে ইসরাইলের প্রথম আগ্রাসনের পর তাদের আবির্ভাব ঘটেছে।২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধে ইসরাইল শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল।গত ২৫ আগস্ট দুটি ড্রোন দিয়ে ইসরাইল হামলা চালাতে চেষ্টা করে। এরপর থেকে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল অবৈধ রাষ্ট্রটি।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬