Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পশ্চিমবঙ্গে কোনও এনআরসি হবে না: মমতা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৫৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    পশ্চিমবঙ্গে কোনও এনআরসি হবে না: মমতা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৫৭

    পশ্চিমবঙ্গে কোনও এনআরসি হবে না: মমতা

    পশ্চিমবঙ্গে কোনও এনআরসি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সম্প্রতি বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করা হবে বলে যে মন্তব্য করেছিলেন তার জবাবে তিনি এ কথা বলেন।

    মমতা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এনআরসি’র বিরুদ্ধে হাজার হাজার মানুষকে নিয়ে পদযাত্রা ও পরে এক সমাবেশে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের তীব্র সমালোচনা করেন।

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আসামে (এনআরসি থেকে) যাদের নাম বাদ গেছে একটা জেল তৈরি করেছে, তাদের সব জেলে রেখে দেবে। বাংলায় আমি যতদিন বেঁচে আছি তোমার ক্ষমতা থাকলে এনআরসি করবে। আমি মরে গেলেও আমাদের দল করতে দেবে না। আমাদের ইয়ং জেনারেশন, চারটি জেনারেশন তৈরি করে দিয়েছি, খেলা অত সহজ নয়। সুতরাং পরিষ্কার বলে যাই, এনআরসি নিয়ে বিজেপিকে জানাই ধিক্কার!

    মমতা এদিন সভা মঞ্চ থেকে ‘এনআরসি মানছি না’ বলে স্লোগান দিলে উপস্থিত জনতা ‘মানছি না-মানছি না’ বলে তাতে গলা মেলান।

    বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রী আরও বলেন, আরেকটা বঙ্গভঙ্গ করার চেষ্টা করবে না। আরেকটা ভারত ভাগ করার চেষ্টা করবে না। দেশ ভাগ করার চেষ্টা করবে না। বাংলা ভাষায় কথা বললেই যদি বাংলাদেশি বলে ঘাড়ধাক্কা দেয়া হয় তাহলে মনে রাখবেন যারা এটা করছেন আগুন নিয়ে খেলবেন না। আমরা সবাই কিন্তু তৈরি আছি দেশকে রক্ষা করার জন্য।

    এর আগে পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আসামের মতো পশ্চিমবঙ্গে এনআরসি হবে। এতে প্রায় দুই কোটি মানুষ বাদ যাবে। বিদেশি নাগরিকেরা এসে রাজ্য ও দেশের সম্পদ নষ্ট করছে। তা বন্ধ করতে এনআরসি প্রয়োজন।

    ওই প্রসঙ্গ টেনে এনে ‍বৃহস্পতিবারের সমাবেশে মমতা বলেন, বলছে বাংলায় দুই কোটি মানুষের নাম বাদ যাবে! বাংলার দুই জনের গায়ে হাত দিয়ে দেখুন! ভাষা, ধর্মের ভিত্তিতে এনআরসি মানবো না বলেও স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেন মমতা।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬