Journalbd24.com

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে সিঙ্গাপুর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯ ১৫:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯ ১৫:৩৮

    আরো খবর

    দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
    পাকিস্তানে বিয়ের যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত
    ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৮২ জন নিখোঁজ
    শাজাহানপুরে মাঝিড়া যুব সংঘের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
    আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত শতাধিক

    বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে সিঙ্গাপুর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯ ১৫:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯ ১৫:৩৮

    বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে সিঙ্গাপুর

    ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বার্ষিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে টপকে প্রথম স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। অর্থনৈতিক প্রতিযোগিতার বিভিন্ন দিক যেমন- সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো, শ্রমবাজার ও উদ্ভাবনী ক্ষমতার মতো বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বুধবার ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।

    অবকাঠামো, স্বাস্থ্য, শ্রমবাজার এবং অর্থনৈতিক ব্যবস্থার মতো সূচকগুলো সর্বোচ্চ স্কোর করার মাধ্যমে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে প্রথম স্থান দখল করে সিঙ্গাপুর।

    প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরের কাছে প্রথম স্থান হারালেও উদ্ভাবনী পাওয়ারহাউজের জায়গা এখনও ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।

    যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্যিক যুদ্ধের কারণে সিঙ্গাপুর এবং ভিয়েতনাম তালিকায় বেশ শক্ত অবস্থানে চলে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুটি এশীয় দেশ ‘বাণিজ্য বৈচিত্র্যের মাধ্যমে বিশ্ব বাণিজ্য উত্তেজনার ফলে উপকৃত হয়েছে।’ ভিয়েতনাম গত বছরের চেয়ে ১০ ধাপ এগিয়ে এ বছর ১৩৭ দেশের মধ্যে ৬৭তম অবস্থানে উঠে এসেছে।

    চীন থেকে ভিয়েতনামের দিকে ঝুকছে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা। ফলে চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানি ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশের কঠিন শুল্ক এড়ানোরও বিষয়টি রয়েছে।

    তবে চীন-যুক্তরাষ্ট্র এই বাণিজ্যযুদ্ধ সিঙ্গাপুরের জন্য স্পষ্ট বিজয় নিয়ে আসেনি, কেননা মূলত রপ্তানি নির্ভর দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হচ্ছে চীন।

    চলতি বছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ার প্রেক্ষিতে সিঙ্গাপুরের জিডিপি প্রবৃদ্ধি কম হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। আর ২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর সবচেয়ে দুর্বল বার্ষিক প্রবৃদ্ধির পথে সঙ্গে সিঙ্গাপুর।

    বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকের প্রথম পাঁচ দেশের তালিকায় হংকং, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড স্থান করে নিয়েছে। চলমান রাজনৈতিক সংকট সত্ত্বেও গত বছরের চেয়ে চার ধাপ উন্নতি হয়েছে হংকংয়ের। অর্থনীতির হাব হংকং সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে স্থিতিশীলতা ও অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে ভালো করেছে, তবে উদ্ভাবনী ক্ষমতার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে।

    এর আগে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের প্রতিবেদনে সতর্ক করে দেয়া হয়েছিল যে, বিশ্বজুড়ে বাণিজ্য ও ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে ‘অনিশ্চয়তা’ তৈরি হতে পারে।

    সেখানে আরও বলা হয়, এর কারণে বিনিয়োগ কম এবং সাপ্লাই স্টকের ঝুঁকি বেড়ে যাচ্ছে; যার কারণে গ্লোবাল সাপ্লাই চেইন ব্যাহত, আর হঠাৎ করে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে ও গুরুত্বপূর্ণ সম্পদের সহজলভ্যতা বাধাগ্রস্ত হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি
    2. বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    3. নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    4. বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    5. হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    6. বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    7. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি 
বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬