Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯ ১৩:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯ ১৩:০২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯ ১৩:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯ ১৩:০২

    আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

     

    আর্জেন্টিনায় নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্য-বামপন্থি নেতা আলবার্তো ফার্নান্দেজ।

    আজ সোমবার এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

    সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলমান অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েই রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়। যেখানে ৪৫ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিরোধী দলীয় প্রার্থী ফার্নান্দেজ। পরাজিত করেছেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের মাউরিসিও ম্যাক্রিকে।

    ৯০ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, ফার্নান্দেজ পেয়েছেন ৪৭ দশমিক ৭৯ শতাংশ ভোট। অন্যদিকে, ম্যাক্রি ভোট পেয়েছেন ৪০ দশমিক ৭১ শতাংশ।

    দেশটির নিয়মানুযায়ী, বিজয়ী হতে হলে পেতে হয় অন্তত ৪৫ শতাংশ ভোট কিংবা ৪০ শতাংশ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১০ শতাংশ এগিয়ে থাকতে হবে।

    সম্প্রতি আর্জেন্টিনায় অর্থনৈতিক সঙ্কট প্রকট রূপ নিয়েছে, যা দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে দেশটির এক তৃতীয়াংশ মানুষকে।

    যে কারণে এবারের নির্বাচনে ভোটাররা প্রাধান্য দিয়েছেন প্রার্থীদের অর্থনৈতিক সঙ্কট মোকাবিলার পরিকল্পনাকে।

    ফার্নান্দেজ বিজয়ী হওয়ায় উল্লাসে মেতে ওঠেন তার সমর্থকরা। তারা এখন স্বপ্ন দেখছেন ‘নতুন আর্জেন্টিনার’। পাওলা ফিওরে নামে ৩৫ বছর বয়সী এক সমর্থক বলেন, ‘জনগণের জন্য চিন্তা করে এমন একটি সরকার আমরা পেতে যাচ্ছি। তাই এতো আশা ও উত্তেজনা।’

    এদিকে নির্বাচনে জয়ী হওয়ায় ফার্নান্দেজকে স্বাগত জানিয়েছেন মৌরিসিও ম্যাক্রি। সোমবার ফার্নান্দেজকে প্রেসিডেন্টের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। 

    অন্যদিকে ফার্নান্দেজ তার সমর্থকদের উদ্দেশে বলেন, বিদায়ী প্রেসিডেন্টকে যতটুকু সম্ভব সহযোগিতা করে যাবো।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬