Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পশ্চিমবঙ্গে মিলল ডাইনোসরের কঙ্কাল!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১৪:২৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    পশ্চিমবঙ্গে মিলল ডাইনোসরের কঙ্কাল!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১৪:২৮

    পশ্চিমবঙ্গে মিলল ডাইনোসরের কঙ্কাল!

    ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আমডাঙায় ডাইনোসরের কঙ্কাল বা জীবাশ্ম মিলেছে। এমনটাই দাবি করছেন কেউ-কেউ। রবিবার এ ঘটনাকে কেন্দ্র করে আমডাঙার উত্তর বোদাই গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  

    জীবাশ্মটি আদৌ ডাইনোসরের কি না তার কোনও নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞদের মতে, কঙ্কালটি ডাইনোসরের জীবাশ্ম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে উৎসাহী এলাকাবাসীর আগ্রহ তাতে বিন্দুমাত্র কমেনি। কঙ্কাল মেলার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে এলাকায়। সকাল থেকে মেলার মতো ভিড় উপচে পড়ছে বছর পরিত্যক্ত বাড়িটিতে।

    ডাইনোসরের কঙ্কাল উদ্ধার হওয়ার খবর পেয়ে রবিবার সকাল থেকে ওই বাড়িটিতে কাতারে কাতারে লোক আসতে শুরু করে। প্রত্যেকেই মোবাইলে তারা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমডাঙা থানার পুলিশও। জীবাশ্মটির ছবি তুলে নিয়ে যায় পুলিশ। 

    আমডাঙা থানা সূত্রে জানা গেছে, কঙ্কালটি কীসের তা জানার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করে ওই ছবিগুলি পাঠানো হবে। কিন্তু কীভাবে পাওয়া গেল কঙ্কালটি?

    স্থানীয়রা জানান, ওই বাড়িতে এক বৃদ্ধা একা থাকতেন। বছর চারেক আগে তিনি সেখান থেকে চলে যান। তারপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি এলাকার কয়েকজন কিশোর ওই বাড়ির পাশে খেলা করছিল। ওই বাড়ির ভিতরে তাদের বল ঢুকে গিয়েছিল। বল আনতে গিয়ে কঙ্কালটি দেখতে পায় তারা। সেটির ছবি তুলে পাড়ার বড়দের দেখায় ওই কিশোররা। এরপরই শোরগোল পড়ে যায় গ্রামে।

    এদিকে, ডাইনোসরের কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে ছুটে এসে অনেকেই নিরাশ হয়েছেন। বেশিরভাগ লোকের মতে এটি ডাইনোসরের কঙ্কাল নয়। কেউ বলছেন কুকুরের কঙ্কাল। কারও দাবি, ভাম বেড়াল। 

    গ্রামে একাংশ বাসিন্দাদের দাবি, ওই এলাকায় এখনও গোসাপ ঘোরা ফেরা করে। তাঁদের ধারণা, কঙ্কালটি গোসাপের হতে পারে।

    সূত্র : সংবাদ প্রতিদিন 

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬