Journalbd24.com

বুধবার, ১৭ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • শ্রীলঙ্কায় নির্বাচন ১৮ নভেম্বর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১৬:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১৬:৫৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    শ্রীলঙ্কায় নির্বাচন ১৮ নভেম্বর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১৬:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১৬:৫৪

    শ্রীলঙ্কায় নির্বাচন ১৮ নভেম্বর

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র তিনদিন। শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় গুছিয়ে নিয়েছে দলগুলো। জনজরিপ ও বিভিন্ন সমীক্ষা থেকে অষ্টম প্রেসিডেন্ট হিসেবে কে দেশটির হাল ধরতে যাচ্ছেন, তা নিয়ে বিস্তর আলোচনা করছেন বিশ্লেষকরা।

    চলতি বছরের এপ্রিলে বোমা বিস্ফোরণে আড়াই শতাধিক মানুষের প্রাণহানির শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কাবাসী। সেইসঙ্গে গত বছরের রাজনৈতিক অস্থিরতার রেশ তো রয়েই গেছে দলগুলোতে। সবকিছুর পরও নির্বাচনের শেষ মুহূর্তের কার্যক্রম সম্পন্ন করে ভোট দিতে প্রস্তুত লঙ্কানরা।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বেশ গুরুত্ব পাচ্ছে দ্বীপরাষ্ট্রটির আসন্ন নির্বাচনের খবর। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, অষ্টম জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩৫টি রাজনৈতিক দল। তবে জনজরিপ যাছাই-বাছাই করে ধারণা করা হচ্ছে, তুমুল লড়াই হবে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই গোটাবায়ে রাজাপাকসে ও ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) উপ দলনেতা ও মন্ত্রী সাজিথ প্রেমাদাসার মধ্যে। গোটাবায়ে রাজাপাকসে লড়ছেন সিংহলিজ বুদ্ধিস্ট ন্যাশনাল পার্টির (এসএলপিপি) পক্ষ হয়ে।

    মাহিন্দা রাজাপাকসের আমলে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন গোটাবায়ে। শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল ও কট্টর বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যকার রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। যদিও সেনাবাহিনীর সঙ্গে আঁতাত, নৃশংসতা ও দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

    অপরদিকে, শ্রীলঙ্কায় সংখ্যালঘু ও নিম্নবর্ণ থেকে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী রানাসিংহ প্রেমাদাসার ছেলে সাজিদ প্রেমাদাসার জনপ্রিয়তা সংখ্যালঘুদের মধ্যে বেশি। তবে কট্টর বৌদ্ধ সম্প্রদায়ে ততটা সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারেননি তিনি। শ্রীলঙ্কার মন্থর অর্থনীতিকে গতিশীল করার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়েছে তার দল ইউএনপি।

    গোটাবায়ের প্রচারণায় প্রাধান্য পেয়েছে সহিংসতামুক্ত নিরাপদ পরিবেশ তৈরি ও সন্ত্রাস নির্মূল অভিযান বিষয়ক স্লোগান। চলতি বছরের ইস্টার সানডের নির্মম হত্যাকাণ্ডকে তুলে ধরে জোর প্রচারণা চালাচ্ছে এসএলপিপি।

    এদিকে, শ্রীলঙ্কার নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ ভারত মহাসাগরে প্রভাব বিস্তারকারী রাষ্ট্র ভারত ও চীন। মহাসাগরের বেশিরভাগ জলসীমাই যেহেতু দ্বীপরাষ্ট্রটির মালিকানায় রয়েছে, তাই চীন-ভারত দু’দেশই চায় শ্রীলঙ্কায় নিজেদের পছন্দের প্রেসিডেন্ট নির্বাচিত হোক।

    সেক্ষেত্রে মোদী সরকার চায় প্রেমাদাসাই যেন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে সিংহল নেতাদের ধারণা গোটাবায়ে রাজাপাকসে হেরে গেলে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে টানাপড়েনে পড়বে নব-নির্বাচিত সরকার।

    এদিকে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী কলম্বোসহ গোটা দেশ। যেকোনো সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জনসাধারণ যেন নিজ প্রার্থীকে ভোট দিতে এসে হেনস্থার শিকার না হয়, সেদিকেও খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    2. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    3. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    4. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    5. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    6. বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু
    7. আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    বৃষ্টির মাঝে হাস আনা ও মাছ ধরা হলো না দাখিল পরীক্ষার্থীর, বজ্রপাতে মৃত্যু

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬