Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রোহিঙ্গা গণহত্যা : আইসিসির তদন্ত প্রত্যাখ্যান মিয়ানমারের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯ ১২:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯ ১২:২০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    রোহিঙ্গা গণহত্যা : আইসিসির তদন্ত প্রত্যাখ্যান মিয়ানমারের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯ ১২:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯ ১২:২০

     রোহিঙ্গা গণহত্যা : আইসিসির তদন্ত প্রত্যাখ্যান মিয়ানমারের

    রোহিঙ্গাদের ওপর গণহত্যা, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্ত প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিক চাপে থাকার পরেও মিয়ানমার আইসিসির তদন্তকে গুরুত্ব দিচ্ছে না।

    ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। রোহিঙ্গাদের বাড়ি-ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়, নির্বিচারে গুলি করে হত্যা ও ধর্ষণ করা হয়। সে সময় জীবন বাঁচাতে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয় রোহিঙ্গারা।

    বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন তদন্তের অনুমতি দিয়ে আইসিসির পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নেদারল্যান্ডসের হেগেতে আইসিসির প্রাক-বিচারিক আদালত-৩ এক ঐতিহাসিক রায়ে এই অনুমতি দেন।

    এর ফলে আইসিসির কৌঁসুলি তদন্ত শুরুর সবুজ সংকেত পেয়েছে। আইসিসির বিচারিক প্রক্রিয়া বেশ দীর্ঘ হলেও রোহিঙ্গাদের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে একটি বড় আশা দেখা দিয়েছে। অপরদিকে, আইসিসির এই তদন্তের বিষয়টি প্রত্যাখ্যান করে মিয়ানমার সরকারের মুখপাত্র জাও তেই শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, মিয়ানমারের ওপর আইসিসির এই তদন্ত আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    তিনি আরও বলেন, এ বিষয়টি তদন্তের জন্য মিয়ানমারের নিজেদেরই কমিটি রয়েছে। প্রয়োজনে যে কোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে তদন্ত এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ২০১৭ সালের আগস্টে সেনাবাহিনীর অভিযানে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। অভিযানের নাম করে সেনাবাহিনী মূলত গণহত্যা ও গণধর্ষণ চালিয়েছে। জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে এই অভিযানকে জাতিগত নিধনের চেষ্টা বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার।

    এর আগে গত সোমবার আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এর পরেই আইসিসি মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিল। অপরদিকে আইসিসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘এটা বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে যে, রোহিঙ্গাদের ওপর ব্যাপকভাবে এবং পদ্ধতিগতভাবে সহিংস কর্মকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে, যা মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পাড়ির পেছনে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়ে থাকতে পারে। চেম্বার তাই বাংলাদেশ-মিয়ানমারের পরিস্থিতি তদন্তের অনুমোদন দিয়েছে।’

    আইসিসির রেজিস্ট্রি অনুযায়ী নির্যাতনের শিকার হওয়া বিভিন্ন ব্যক্তি সর্বসম্মতভাবে তদন্ত শুরু করার দাবি করেছেন। তাদের অনেকের মতামত অনুযায়ী, একমাত্র বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করা গেলেই এই ধরনের সহিংসতা ও নির্যাতনের অবসান হতে পারে। চেম্বারের বক্তব্য হচ্ছে, আদালত সদস্য দেশের ভূখণ্ডে কোনো অপরাধ মূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে হওয়া অপরাধ এখতিয়ারভুক্ত হিসেবে বিবেচনা করতে পারে।

    যদিও মিয়ানমার সদস্য দেশ নয়, তবে বাংলাদেশ আইসিসি রোম সনদ ২০১০ সালে অনুস্বাক্ষর করেছে। আর প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে আদালত মনে করেছে যে, এটা বিশ্বাস করার কারণ আছে যে ব্যাপকহারে সহিংসতা হয়েছে যার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর জোরপূর্বক দেশত্যাগের মতো ঘটনা মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

    আদালত মনে করে এখতিয়ারে নেয়ার মতো অন্য অপরাধ হয়েছে কিনা তা আর পর্যালোচনার প্রয়োজন নেই যদিও এ ধরণের কথিত অপরাধ ভবিষ্যতে কৌঁসুলিদের তদন্তের অংশ হতে পারে। কথিত অপরাধে যেখানে বহু মানুষ ঘটনার শিকার তার ভয়াবহতা বিবেচনায় নিয়ে চেম্বার মনে করে পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে উপনীত হয়েছে।

    তথ্য প্রমাণ অনুযায়ী প্রায় ছয় লাখ থেকে দশ লাখ রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে বাস্তুহারা হয়ে বাংলাদেশে গেছে এমন জবরদস্তিমূলক কার্যক্রমের কারণেই। এর ধারাবাহিকতায় এমন অপরাধ বা ভবিষ্যতেও হতে পারে এমন অপরাধের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আদালত তদন্ত শুরুর অনুমতি দিয়েছ।

    এক্ষেত্রে দেখা হবে সেটি আদালতের এখতিয়ার ভুক্ত কিনা বা অন্তত এটি বাংলাদেশের ভূখণ্ডের কোথাও সংশ্লিষ্ট কিনা বা অন্য সদস্য দেশের ভূখণ্ডের মধ্যে কিনা বা এটা বাংলাদেশ রোম সনদে স্বাক্ষরের পর হয়েছে কিনা।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬