Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কাশ্মীরে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০১৯ ১৫:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০১৯ ১৫:৪২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    কাশ্মীরে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০১৯ ১৫:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০১৯ ১৫:৪২

    কাশ্মীরে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

    ভারত নিয়ন্ত্রিণ জম্মু-কাশ্মীর রাজ্যের ওপর থেকে বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারা তুলে নেয়ার পর থেকেই ওই রাজ্যে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। ফলে এবার বন্ধ হচ্ছে কাশ্মীরি গ্রাহকদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট-ও।

    স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, হোয়াটসঅ্যাপের নীতি অনুযায়ী, ১২০ দিন ধরে ওই সোশ্যাল মিডিয়ায় কারও অ্যাকাউন্টে কোনো বার্তা আদানপ্রদান না হলে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। সেই রীতি অনুযায়ীই এবার বন্ধ হচ্ছে কাশ্মীরিদের এই সামাজিক মাধ্যমটি।

    এ নিয়ে বৃহস্পতিবার অনেকে টুইটারে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেওয়া ‘স্ক্রিনশট’পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, বিভিন্ন গ্রুপ থেকে কাশ্মীরি হোয়াটসঅ্যাপ গ্রাহকেরা বেরিয়ে যাচ্ছেন।

    এ সম্পর্কে দেহরাদূন প্রবাসী কাশ্মীরি পড়ুয়া সুহেল লাইসার বলেন, ‘দেখলাম কাশ্মীর নিয়ে খবর ও ছবি শেয়ার হয় এমন এক গ্রুপ থেকে অনেক কাশ্মীরি বেরিয়ে গেলেন।’

    ব্রিটেনপ্রবাসী কাশ্মীরি চিকিৎসক মুদাসির ফিরদোসি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম কাশ্মীরে ইন্টারনেট চালু হয়েছে। গ্রাহকেরাই গ্রুপ ছাড়ছেন। পরে বুঝলাম বিষয়টি তা নয়।’

    এ নিয়ে টুইট করে হোয়াটসঅ্যাপকে ট্যাগ করেছেন কাশ্মীরের রাজনৈতিক নেতা শেহলা রশিদ।

    আর হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা ফেসবুকের মুখপাত্র মানছেন, ১২০ দিন নিষ্ক্রিয় থাকলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। নিরাপত্তা ও তথ্য মজুত রাখার উপরে নিয়ন্ত্রণ রাখতেই তাদের এই পদক্ষেপ।

    আর অনেকেই এটা স্বীকার করেন যে, কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের কারণে সেখানকার বাসিন্দাদের ডিজিটাল উপস্থিতির বড় অংশ নষ্ট হয়ে যাচ্ছে‌। কিন্তু নেট না থাকার কারণে তারা সেটা জানতেও পারছেন না।

    প্রসঙ্গত, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারতের মোদি সরকার। এর আগের রাতেই রাজ্যের সাবেক তিন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা ও তার পুত্র ওমর আবদুল্লাহসহ সকল রাজনৈতিক দলের নেতাকে আটক করা হয়। এখনও তাদের বন্দি দশা কাটেনি। এ সময় রাজ্যের টেলিফোন ও ইন্টারনেট সংযোগও বন্ধ করে দেয়া হয়। পরে সীমিত আকারে টেলিফোন সেবা চালু হলেও ৩ মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে কাশ্মীরের বাসিন্দারা। তাদের এই অবরুদ্ধ অবস্থা কবে কাটবে কিংবা আদৌ কাটবে কিনা তা অনিশ্চিত।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬