Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২০ ১৩:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২০ ১৩:২৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২০ ১৩:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২০ ১৩:২৮

    ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১

    মৌসুমি বৃষ্টির কারণে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ আশপাশের অঞ্চল। বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। 

    আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

    খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার বন্যায় বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, বন্যা প্লাবিত অঞ্চল ছাড়তে বাধ্য হয়েছেন হাজারও মানুষ।

    এ পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে জাকার্তার অভ্যন্তরীণ বিমানবন্দর। এতে বিপাকে পড়েছেন প্রায় ২০ হাজার যাত্রী।

    বুধবার এক বিবৃতিতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আগস উইবো বলেন, মৌসুমি বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে অন্তত ৯০টি অঞ্চল। এতে জাকার্তার উপকণ্ঠে অবস্থিত কোতা দিপক শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে। 

    তিনি জানান, বন্যায় বিদ্যুতায়িত হয়ে, ভেসে গিয়ে ও পাহাড় বা ভূমি ধসের বিভিন্ন ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে অসংখ্য এলাকা। পানিতে ডুবে গেছে অনেক সড়ক। বন্যার হাত থেকে বাঁচতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন ১৯ হাজারেরও বেশি মানুষ।

    জাকার্তার গভর্নর আনিস বাসওয়েদান সাংবাদিকদের বলেন, নতুন বছরের শুরুতে গড় বৃষ্টিপাতের তিনগুণ বর্ষণ হয়েছে। সামনের দিনগুলোতেও ভারী বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। 

    তিনি জানান, বন্যা আক্রান্ত অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াসহ উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার উদ্ধারকারী। এছাড়া, প্লাবিত অঞ্চলগুলোতে পানির পাম্প স্থাপন করা হবে।

    জাকার্তায় এক কোটি মানুষের বাস এবং জাকার্তা মহানগরজুড়ে বাস করেন প্রায় তিন কোটি মানুষ। এপ্রিল মাসে বর্ষা মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত বন্যা আক্রান্ত থাকার সম্ভাবনা রয়েছে এ অঞ্চল। 

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬