Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • দাবানল নিয়ন্ত্রণে ৩ হাজার সেনা মোতায়েন করছে অস্ট্রেলিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২০ ১২:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২০ ১২:৫৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    দাবানল নিয়ন্ত্রণে ৩ হাজার সেনা মোতায়েন করছে অস্ট্রেলিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২০ ১২:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২০ ১২:৫৬

    দাবানল নিয়ন্ত্রণে ৩ হাজার সেনা মোতায়েন করছে অস্ট্রেলিয়া

    ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। এ পরিস্থিতি মোকাবিলায় তিন হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে দেশটি। এ ধরনের ঘটনা দেশটির ইতিহাসে এই প্রথম।

    আজ শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

    খবরে বলা হয়, শনিবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা দিয়েছেন, দাবানল পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে তিন হাজার সেনা মোতায়েন করা হবে। এছাড়া, চারটি পানি-ছিটানো প্লেনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। 

    এসময় মরিসন বলেন, আমরা দেখছি, দুর্যোগ বেড়ে ভয়াবহ এক পর্যায়ে পৌঁছে গেছে।

    প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস বলেন, দুর্যোগ মোকাবিলায় সেনা মোতায়েনের ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে এ প্রথম ঘটেছে।

    এদিকে, তাপমাত্রা ক্রমশ বাড়ছে অস্ট্রেলিয়ায়। দেশটির সব স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সেই সঙ্গে বইছে প্রবল ঝড়ো হাওয়া। শনিবার দেশটির জন্য ‘বিপজ্জনক দিন’ হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি জানিয়েছে সংশ্লিষ্টরা।

    সেপ্টেম্বর থেকে দাবানলে এ পর্যন্ত অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। এছাড়া, পুড়ে গেছে ১৫শ’ বসতবাড়ি।

    ভিক্টোরিয়া রাজ্যে রাতারাতি তিন স্থানে আগুন লেগে গেছে, যা ছয় হাজার হেক্টর এলাকাজুড়ে জ্বলছে। এ রাজ্যের বেশকিছু অঞ্চলে বসবাসরত এক লাখ মানুষকে দাবানল এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে; জারি রয়েছে জরুরি অবস্থা। ২১ ব্যক্তি নিখোঁজ রয়েছে এ রাজ্যে। 

    দক্ষিণ উপকূলসহ বেশকিছু এলাকার মানুষকে ওই জায়গায়ই নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। কারণ দাবানল ঘিরে ফেলেছে চারদিক, ইতোমধ্যে অন্য স্থানে যাওয়ার সময় শেষ হয়ে গেছে।

    শুক্রবার ভিক্টোরিয়ার ম্যালকুটা নগর থেকে এক হাজার পর্যটক ও স্থানীয় বাসিন্দাকে উদ্ধার করেছে অস্ট্রেলিয়ান নৌবাহিনী। দাবানলের কারণে ফোনলাইন বিচ্ছিন্ন রয়েছে অনেক অঞ্চলে, ব্যাহত হচ্ছে যোগাযোগ।

    সাউথ অস্ট্রেলিয়া রাজ্যের ক্যাঙ্গারু আইল্যান্ডে মারা গেছেন দু’জন। দাবানলে পুড়ে গেছে এ দ্বীপের অনেকাংশ। এছাড়া, নিউ সাউথ ওয়েলস রাজ্যের একশ’রও বেশি স্থানে জ্বলছে আগুন; জারি রয়েছে জরুরি অবস্থা। উপকূলবর্তী এলাকা ছাড়তে বলা হয়েছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। আগুন নেভাতে কাজ করছেন তিন হাজার দমকলকর্মী।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬