Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইরাকের মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২০ ১২:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২০ ১২:১৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ইরাকের মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২০ ১২:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২০ ১২:১৫

    ইরাকের মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

    ইরানের এলিট বাহিনী আল কুদসের প্রধান জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে শুরু করেছে তেহরান। বুধবার সকালে তারা ইরাকে অবস্থিত মার্কিন সেনাদের দুটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ওই হামলায় একটি মার্কিন ঘাঁটি ধ্বংস হওয়ার দাবি করেছে ইরান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই হামলার সত্যতা স্বীকার করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

    আল জাজিরা জানায়, ইরাকের আনবার প্রদেশের ইরবিল ও আল আসাদ মার্কিন সামরিক ঘাঁটি দুটিতে বুধবার ভোরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় আল আসাদ ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে।

    গত শুক্রবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী সামরিক ব্যক্তিত্ব কাসেম সোলেইমানি। এই হত্যাকাণ্ডের পর থেকে যুক্তরাষ্ট্রের ওপর ‘ভয়ঙ্কর প্রতিশোধ’নেয়ার হুমকি দিয়ে চলেছেন ইরানি নেতারা।

    সোলেইমানির দাফনের মাত্র একদিন পরই তারা তাদের সেই হুমকির বাস্তবায়ন শুরু করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বুধবার ভোরে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদের ওপর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পর এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, লেঃ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার কঠোর জবাব দিতে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অসংখ্য ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ওই ঘাঁটিকে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

    ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো এই সামরিক অভিযানটির নাম দিয়েছে ‘শহীদ সোলাইমানি’। এই অভিযানের মাধ্যমে যে ‘মহান বিজয়’ অর্জিত হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

    ইরানের এই দাবির সত্যতা স্বীকার করে পেন্টাগন জানায়, ওই ঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করা হয়েছে। এ ছাড়া, ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল শহরের মার্কিন ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে। তবে এই হামলার জবাবে তারা কি ধরনের ব্যবস্থা নিতে চলেছে সে বিষয়ে কিছু বলেনি যুক্তরাষ্ট্র। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কোনো বিবৃতি পাওয়া যায়নি।

    সোলেইমানি নিহত হওয়ার পর থেকে পরষ্পরের বিরুদ্ধে নানা হুমকি দিয়ে চলেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের নেতারা। ইরানের ৫২টি সাংস্কৃতিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে দেশে বিদেশে বিপুল সমালোচনা ও নিন্দার মুখে পড়েছেন ট্রাম্প।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬