Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মরুর দেশ সৌদি ঢেকেছে বরফে!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৩:২৩

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    মরুর দেশ সৌদি ঢেকেছে বরফে!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৩:২৩

    মরুর দেশ সৌদি ঢেকেছে বরফে!

    মরুভূমির দেশ সৌদি আরবে গত তিন দিন ধরে তীব্র শীতের সঙ্গে পড়ছে বরফ। মরুভূমি ও সংলগ্ন পাহাড় বিস্ময়করভাবে ঢেকে গেছে শুভ্র সাদায়। আর এমন সব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা তীব্র আকর্ষণ তৈরি করেছে পর্যটকদের কাছে। সৌদি যুবরাজও শেয়ার করেছেন চিত্তাকর্ষক ছবি ও ভিডিও।

    বিরল এ ঘটনা ঘটেছে দেশটির উত্তরা-পশ্চিমাঞ্চলের তাবুকের জর্ডান সীমান্ত সংলগ্ন  জাবাল আল-লাউজ, আল-দাহের ও আলকান পাহাড়ে। গত শুক্রবার থেকে এসব অঞ্চল ঢেকে গেছে পুরু বরফে। 

    সৌদির উত্তরাঞ্চল পর্যটকদের কাছে সব সময় পছন্দের গন্তব্য। বরফ পড়া শুরুর পর দেশের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন আর সেসব ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরকারও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সড়কে গাড়ির চাপ সামলাতে। এছাড়া যে কোনো জরুরি অবস্থা নিয়ন্ত্রণেও নিয়েছে ব্যবস্থা।

    প্রতিবছর সৌদি এ দৃশ্য দেখতে পায় না। যদিও গত দু’তিন বছর এটা হচ্ছে। তবে গতবছর এপ্রিলে বরফ পড়ে চমকে দিয়েছিল। 

    এবার এতটাই বরফ পড়েছে যে পর্যটকরা স্কিয়িং পর্যন্ত করছেন। সাড়ে আট হাজার ফুট উচ্চতার জাবাল আল-লাউজ পাহাড় পরিচিত মূলত অ্যালমন্ডের জন্য। এখানে প্রচুর অ্যালমন্ড জন্মায়। আর এ পাহাড়ে প্রতিবছরই তাপমাত্রা কমে আসে।

    এ অঞ্চলে গরম খাবার হিসেবে কদর বেড়েছে চা ও কফির। এছাড়া স্থানীয় জনপ্রিয় খাবারগুলোর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

    সৌদি যুবরাজ আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সালও তার অফিসিয়াল টুইটার পেজে তুষার আবৃত মরুভূমি ও পাহাড়ের ছবি পোস্ট করে সবার সঙ্গে শেয়ার করেছেন।
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬