Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • শক্তিশালী পাসপোর্ট সূচকে পেছালো বাংলাদেশ, শীর্ষে জাপান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৪:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৪:২৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    শক্তিশালী পাসপোর্ট সূচকে পেছালো বাংলাদেশ, শীর্ষে জাপান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৪:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৪:২৬

    শক্তিশালী পাসপোর্ট সূচকে পেছালো বাংলাদেশ, শীর্ষে জাপান

    বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গতবছর ৯৭ এ থাকলেও এবার এর অবস্থান ৯৮তম। একইসঙ্গে শীর্ষে রয়েছে অর্থাৎ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মালিক এশিয়া দেশ জাপান। আর সবচেয়ে পেছিয়ে রয়েছে আফগানিস্তান।

    ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ ভ্রমণের সুবিধার ভিত্তিতে বিশ্বপ্যাপী এই সূচক তৈরি করা হয়েছে। এ হিসেবে বিনা ভিসায় বিশ্বের ৪১টি দেশ ভ্রমণের সুবিধা নিয়ে কঙ্গো, ইরিত্রিয়া ও ইরানের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে আছে বাংলাদেশ। অবশ্য গতবছরও ৪১ দেশ ভ্রমণের সুবিধায় ছিল বাংলাদেশ।

    বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে ৩২টি দেশ ভ্রমণের সুবিধা নিয়ে ১০৪তম অবস্থানে আছে পাকিস্তান। তবে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে। ৮৪টি দেশে ভ্রমণ সুবিধা নিয়ে বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৫৮তম তম অবস্থান নিয়েছে দেশটি। যার গতবছরের অবস্থান ছিল ৭৯তম।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বিনা ভিসায় বা অন-অ্যারাইভাল ভিসায় বিদেশ ভ্রমণ সুবিধার ভিত্তিতে বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন করে যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক ফার্ম হেনলি অ্যান্ড পার্টনারস। আর ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য ব্যবহার করে তৈরি একমাত্র সূচক এটি। আইএটিএ’র সহায়তায় ২০০৬ সাল থেকে এ জরিপ করছে প্রতিষ্ঠানটি। অপরদিকে, বিশ্বের পর্যটকদের তথ্যভিত্তিক সবচেয়ে বড় ডাটাবেজ এই আইএটিএ।

    সূচক অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি অবস্থানে আছে শ্রীলঙ্কা। ৪২ দেশে ভ্রমণ সুবিধা নিয়ে এশিয়ার এ দেশটি আছে ৯৭তম অবস্থানে। এছাড়া নেপাল রয়েছে ১০১তম স্থানে। তাদের ভিসা ছাড়া পাসপোর্ট দিয়ে ভ্রমণ সুবিধা আছে ৩৮টি দেশে। পাশাপাশি মিয়ানমার আছে ৯৪তম অবস্থানে। দেশটির ভ্রমণের অধিকার আছে ৪৭ রাষ্ট্রে।

    সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। এ দেশের পাসপোর্ট দিয়ে ১৯১টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। এরপরেই আছে সিঙ্গাপুর ১৯০টি দেশভ্রমণ সুবিধা নিয়ে। এছাড়া তৃতীয় অবস্থানে আছে যৌথভাবে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। তাদের দেশভ্রমণ সুবিধা ১৮৯টি। এ হিসেবে শক্তিশালী পাসপোর্ট সূচকের শীর্ষ তিনে এশিয়ার তিন দেশ। 

    এছাড়া চার নম্বরে আছে ফিনল্যান্ড ও ইতালি (১৮৮)। পাঁচে আছে ডেনমার্ক, লুক্সেমবার্গ ও স্পেন (১৮৭)। ছয় অবস্থানে জায়গা পেয়েছে ফ্রান্স ও সুইডেন (১৮৬)। এছাড়া অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইজারল্যান্ড (১৮৫) সাতে, বেলজিয়াম, গ্রিস, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র (১৮৪) আটে, অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, মাল্টা ও নিউজিল্যান্ড (১৮৩) নয়ে অবস্থান করছে। এছাড়া ১০ নম্বরে যৌথভাবে আছে হাঙ্গেরি, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়া (১৮১)।

    সবচেযে কম শক্তিশালী পাসপোর্ট হলো- আফগানিস্তান (১০৭তম), ইরাক (১০৬), সিরিয়া (১০৫), পাকিস্তান ও সোমালিয়া (১০৪), ইয়েমেন (১০৩) ও লিবিয়া (১০২)।

    এদিকে, সূচকে পিছিয়ে গেলেও বাংলাদেশকে ভিসা ফ্রি অর্থাৎ শুধু পাসপোর্টে ভ্রমণ সুবিধা দেওয়া দেশের সংখ্যা একই রয়েছে। বাংলাদেশকে এশিয়ায় এই সুবিধা দেয় ভূটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। এছাড়া আফ্রিকার ১৬টি, ওশেনিয়া অঞ্চলের সাতটি ও ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশে বাংলাদেশের পাসপোর্টে ‘ভিসা ফ্রি’ সুবিধা মেলে।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬