Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • দাবানলের পর অস্ট্রেলিয়ায় এবার বন্যার শঙ্কা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০ ১৬:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০ ১৬:০৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    দাবানলের পর অস্ট্রেলিয়ায় এবার বন্যার শঙ্কা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০ ১৬:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০ ১৬:০৮

    দাবানলের পর অস্ট্রেলিয়ায় এবার বন্যার শঙ্কা

    প্রায় চার মাস ধরে চলা ভয়াবহ দাবানলের পর ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। স্বস্তির বৃষ্টিতে দাবানলের উত্তাপ কিছুটা কমলেও এবার দেখা দিয়েছে নতুন বিপদ। শনিবার দেশটির পূর্ব উপকূলীয় এলাকায় প্রবল বর্ষণের ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস (এনএসইউ) ও কুইন্সল্যান্ডে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ তিনটি রাজ্য কিছুদিন আগে ভয়াবহ দাবানলে পুড়ছিল। বাজে আবহাওয়ার কারণে কুইন্সল্যান্ডের প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলসের কিছু অংশও এখন বিদ্যুৎবিচ্ছিন্ন।

    এই বৃষ্টিপাত দাবানল নিয়ন্ত্রণে আনতে বেশ সাহায্য করছে বলে জানিয়েছেন দেশটির দমকলকর্মীরা। তবে নিউ সাউথ ওয়েলসে
    প্রবল বর্ষণ ও ঝড়ের ফলে বেশ কিছু এলাকায় বন্যা সতর্কতাও জারি করা হয়েছে।

    দমকলকর্মীরা জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে তারা বৃষ্টির কারণে সৃষ্ট ‘অনুকূল পরিস্থিতি’ ও শীতল আবহাওয়ার সুবিধা পাচ্ছেন। তবে ৭৫টি জায়গায় এখনো আগুন জ্বলছে। কিছুদিন আগেও এই সংখ্যা একশ’র বেশি ছিল।

    স্থানীয় দমকল বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, আগুনে জ্বলতে থাকা বেশ কিছু এলাকায় বৃষ্টি পড়ছে, তবে দূরবর্তী দক্ষিণ উপকূল এবং ওই এলাকার সীমান্তে এখনো আর্দ্রতা পৌঁছায়নি।

    গত কয়েকমাসে অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে কুইন্সল্যান্ডে। বেশ কিছু প্রধান সড়ক ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে গেছে। তবে এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাজ্যের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, সেখানে ভারী বৃষ্টিপাত কমে গেছে। তবে সপ্তাহজুড়ে হালকা বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভবনা রয়েছে।

    ভিক্টোরিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দিনভর রাজ্যের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে ঝড় আরও তীব্রভাবে আঘাত হানতে পারে।

    উত্তর-পূর্ব দিকে বৃষ্টিপাতে বন্যার সম্ভাবনা দেখা দিলেও অস্ট্রেলিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে এখনো তাণ্ডব চালাচ্ছে দাবানলের আগুন। ক্যাঙারু আইল্যান্ডে এখনো এক ছিটেফোঁটাও বৃষ্টি নামেনি।

    সেপ্টেম্বর থেকে দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। ভয়ঙ্কর এই দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছেন, মারা গেছে ৫০ কোটিরও বেশি প্রাণী। দাবানলের লেলিহান শিখায় ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, পুড়ে ছাই হয়েছে লাখ লাখ একর জমির গাছপালা।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬