Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনা আতঙ্ক : চীনাদের সব ভিসা বাতিল করল ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    করোনা আতঙ্ক : চীনাদের সব ভিসা বাতিল করল ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৬

     করোনা আতঙ্ক : চীনাদের সব ভিসা বাতিল করল ভারত

    চীনের মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ২৬টি দেশ ও অঞ্চলে। সোমবার একদিনেই সর্বোচ্চ ৬৪ জন প্রাণ হারিয়েছেন। ভাইরাসটির বিস্তার ঠেকাতে চীনাদের দেশে প্রবেশ ঠেকাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে অনেক দেশ। এবার ভারত জানালো, ভিসা আছে এমন চীনা নাগরিকদেরও তারা আর দেশে ঢুকতে দেবে না।

    ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার এই মর্মে বিবৃতি জারি করেছে যে, যেসব চীনা নাগরিক ইতোমধ্যেই ভারতীয় ভিসা করেছেন তাদেরও দেশে প্রবেশ করতে দেয়া হবে না। ভারত বলছে, শুধু চীনা নয় চীন থেকে ভারতে আসতে চাচ্ছে এমন বিদেশি নাগরিকদের ভিসা থাকলেও তা এখন আর ‘বৈধ নয়’।

    বিবৃতিতে বলা হয়েছে, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও বিস্তার ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাস নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না ভারত। তাই আপাতত চীনাদের জন্য সব রকমের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

    বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস টুইট বার্তায় জানিয়েছে, ‘এটা স্পষ্ট করে জানানো হচ্ছে যে, বিদ্যমান ভিসা আর কোনোভাবেই বৈধ নয়। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে উৎসুক ব্যক্তিরা বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা সাংহাই ও গুয়াংঝুতে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে যোগাযোগ করবেন।’

    টুইট বার্তায় ভারতীয় দূতাবাস আরও জানায়, ‘যারা এখন ভারতে রয়েছেন (নিয়মিত কিংবা ই-ভিসায়) এবং যারা ১৫ জানুয়ারির পর চীন সফর শেষে দেশে ফিরেছেন তাদের সবাইকে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্ধারিত হটলাইন নম্বর অথবা ইমেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

    ভারত এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় চীনা পর্যটক এবং দেশটিতে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করে। গত রোববার বেইজিংয়ে নিযুক্ত ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে, গত বৃহস্পতিবার প্রথমবারের মতো ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায়। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ওই রোগী চীনের উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে কেরালার একটি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬