Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গঙ্গার নিচে ভারতের প্রথম ট্রেন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৫২

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    গঙ্গার নিচে ভারতের প্রথম ট্রেন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৫২

    গঙ্গার নিচে ভারতের প্রথম ট্রেন

    প্রেম দিবসে যাত্রীদের লাল গোলাপ উপহার দিয়ে যাত্রা শুরু করল ভারতের পশ্চিমবঙ্গের ইস্ট-ওয়েস্ট মেট্রো। শুক্রবার কলকাতার সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ৬টি স্টেশনের প্রত্যেকটিতেই প্রথম ৫০ যাত্রীকে দেয়া হয় লাল গোলাপ।

    সকাল ৮টা। ভারতের মধ্যে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো প্রকল্পের যাত্রী পরিষেবার সূচনা হল। প্রেম দিবসে মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের হাতে গোলাপ তুলে দিয়ে আরও স্মরণীয় করে তুললেন। ৩৫ বছর আগে দেশের প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়েছিল এ কলকাতাতেই।

    ঝাঁ চকচকে স্টেশন। অত্যাধুনিক ব্যবস্থাপনা। বাতানুকূল রেকে সর্বক্ষণের সিসি ক্যামেরায় নজরদারি। এসব দেখে মেট্রোয় সফররত যাত্রীরা বলছেন, ‘যেন বিদেশে সফর করছি...।’

    সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর থেকে যে মেট্রোটি প্রথম ছাড়ল স্টেডিয়ামের উদ্দেশে, তার পাইলট ছিলেন অভিজ্ঞ মোটরম্যান শ্যামল চৌধুরী। প্রথম যে যাত্রী টিকিট এদিন কিনেছেন, তিনি সল্টলেকের বাসিন্দা রাজীব রায়।

    তার হাতে মেট্রোর তরফ থেকে তুলে দেয়া হয়েছে একটি বিশেষ স্মারক, সঙ্গে গোলাপ। রাজীবের কথায়, বাড়ির কাছে এমন ঐতিহাসিক ঘটনা ঘটছে, ঘরে কি বসে থাকা যায়! আমি সৌভাগ্যবান, ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম যাত্রী হতে পেরে।

    নানা জটিলতার জন্য বারবার পিছিয়ে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধন। অবশেষে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছাড়াই কলকাতায় এসে মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন মোদি সরকারের মন্ত্রীরা।

    প্রাথমিকভাবে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো। প্রথম পর্যায়ে করুণাময়ীসহ ৬টি স্টেশনে দাঁড়াবে মেট্রো। এ রুটে ন্যূনতম টিকিটের মূল্য ৫ টাকা।

    সর্বোচ্চ ১০ টাকা। জানা গেছে, সোম থেকে শনিবার চলবে ৩৭টি করে আপ ও ডাউন ট্রেন। রোববার চলবে ২৫টি করে আপ ও ডাউন ট্রেন। ছাত্রছাত্রীদের জন্য ৬০ শতাংশ ছাড় রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬