Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৬৬৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৬৬৫

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৯

    চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৬৬৫

    চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ৬৬৫ জন দাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪২ জনের। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ হাজার। একদিনেই আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৪৩ জন মানুষ।

    এদিকে দিন যত যাচ্ছে, করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলছে। হুবেইপ্রদেশে এর প্রাদুর্ভাব কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ভাইরাস প্রতিরোধক সরঞ্জাম সরবরাহ করে কূল পাচ্ছেন না। শনিবার নতুন করে এই অবস্থাকে ভয়াবহ ঘোষণা করেছেন চীনের স্বাস্থ্য কমিশনের কর্তারা।

    গত বছরের ডিসেম্বর থেকে চীনে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। পরিসংখ্যান বলছে, চলতি বছরের ২২ জানুয়ারি থেকে মৃতের সংখ্যা বাড়তে শুরু করে। আর ১০ ফেব্রুয়ারি থেকে প্রতিদিনই মৃত্যু হচ্ছে শতাধিক মানুষের।

    এরই মধ্যে পরিস্থিতি মোকাবেলায় ও রোগের বিস্তার রোধে নানা কর্মসূচি নিয়েছে চীন। আর চিকিৎসা সহায়তা দিতে হুবেইপ্রদেশে বাড়তি মিলিটারি মেডিকেল টিম পাঠানোর কথা জানানো হয়েছে।

    প্রাণঘাতী নতুন করোনাভাইরাস মোকাবেলায় সর্বশেষ পদক্ষেপ হিসেবে ছুটি কাটিয়ে যারা চীনের রাজধানী বেইজিংয়ে ফিরেছেন, তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে (আলাদা থাকা) কাটানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই নির্দেশের অন্যথা করলে শাস্তির মুখে পড়ার ঝুঁকিতে থাকবেন অমান্যকারীরা।

    ছুটি কাটিয়ে বেইজিংয়ে ফিরে আসা বাসিন্দাদের ‘স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকতে কিংবা কোয়ারেন্টাইনের জন্য নির্দিষ্ট ভেন্যুগুলোতে’ যেতে বলা হয়েছে।

    এরই মধ্যে চীন ছাড়াও অন্তত ৩০ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে মৃত্যু হয়েছে চারজনের। ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্সে গত শনিবার এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ওই চীনা নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

    করোনায় আক্রান্ত হয়ে এশিয়ার বাইরে এই প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হলো। ৮০ বছর বয়সী চীনা নাগরিক গত ১৬ জানুয়ারি ফ্রান্সে যান এবং ২৫ জানুয়ারি তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

    এদিকে করোনা আক্রান্ত দেশের তালিকায় সবশেষ যুক্ত হয়েছে মিসরের নাম। ফলে আফ্রিকা মহাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হলো।

    এরই মধ্যে প্রাণঘাতী এ ভাইরাসে ধস নেমেছে এশিয়ার সব ধরনের পর্যটন খাতে, যার মধ্যে অন্যতম হলো প্রমোদতরীর ভ্রমণ।

    পরিস্থিতির শিকার হয়ে দেয়ালে পিঠ ঠেকতে আর বেশি দেরি নেই। তাই সৃষ্টিকর্তার শরণাপন্ন হচ্ছেন ধর্মপ্রাণ মানুষ।

    মালয়েশিয়ার পুত্রজায়ার একটি মসজিদে পর্যটকদের প্রবেশ নিষেধ করা হলেও প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নির্দেশে তা তুলে নেয়া হয়। সেখানে প্রাণঘাতী ভাইরাস থেকে সবাইকে রক্ষা করতে বিশেষ মোনাজাত হয়েছে।

    গির্জায় যাওয়ার দিনও খুব একটা ভিড় হয়নি ফিলিপাইনের একটি সুপরিচিত ক্যাথলিক চার্চে। যারা এসেছিলেন, তারা সবাই প্রাণঘাতী ভাইরাস থেকে রক্ষার জন্য প্রার্থনা করেন।

    হংকংয়ে আগামী দুই সপ্তাহ চার্চে জমায়েত স্থগিত করা হয়েছে। মাস্ক পরে এ ঘোষণা দেন কার্ডিনাল জন টং।

    খবর: আলজাজিরার

    বিষয়:
    করোনা ভাইরাস, চীন

    সংশ্লিষ্ট সংবাদ: করোনা ভাইরাস, চীন

    ২১ মে, ২০১৯
    অ্যাপল পণ্য বর্জনের ঘোষণা চীনের
    ১ জুলাই, ২০১৯
    প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন আজ
    ৩১ জুলাই, ২০১৯
    ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
    ২৬ জানুয়ারী, ২০২০
    করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬
    ২৭ জানুয়ারী, ২০২০
    আগুনের গতিতে ছড়াচ্ছে করোনা, মৃত ৮০!
    ২৭ জানুয়ারী, ২০২০
    করোনা ভাইরাসে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬