Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনাভাইরাসে মৃতের সংখ্যায় যোগ হলো আরও ১০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২০ ১১:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২০ ১১:২১

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    করোনাভাইরাসে মৃতের সংখ্যায় যোগ হলো আরও ১০৮

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২০ ১১:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২০ ১১:২১

    করোনাভাইরাসে মৃতের সংখ্যায় যোগ হলো আরও ১০৮

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ দেয়া থামছেই না। দুদিন আগেই মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার চীনে ১৩৬ জনের মৃত্যুসহ মৃত মানুষের সংখ্যা বেড়ে হয় ২ হাজার ৪ জন।

    আর বুধবারের পর নতুন করে মারা গেছেন ১০৮ জন। সে হিসাবে শেষ খবর পাওয়া পর্যন্ত নভেল করোনায় বিশ্বজুড়ে মারা গেছেন দুই হাজার ১১২ জন।
    এদের মধ্যে কেবল চীনেই মারা গেছেন ২০২৯ জন।

    চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া নিউজ এজেন্সি জানায়, বুধবার নতুন করে মারা গেছেন ১০৮ জন। আক্রান্ত হয়েছেন ৩৪৯ জন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২০৯ জন। সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭২৫ জন।

    ডিসেম্বরের পর এখন পর্যন্ত এই রোগ থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৩৩০ জন।

    তবে এমন মৃত্যুর খবরের পরও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করেছেন, ভাইরাস মোকাবেলায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

    মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, ‘মহামারী নিয়ন্ত্রণে চীনের দক্ষ ও ব্যাপক পদক্ষেপের কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে।

    যতিও চীনের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ওয়াং চেন উল্টো কথাই জানিয়েছেন।

    বৃহস্পতিবার তিনি বলেছেন, এই ভাইরাসটি ফ্লুর মতো স্থায়ী রোগে রূপ নিতে পারে। এ জন্য গোটা পৃথিবীকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি আমি।

    উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিষয়ে বিশ্ব সংস্থাসহ বেশ কয়েকজন বিজ্ঞানী বলেছেন, কভিড-১৯ এ আক্রান্ত হলেই যে মৃত্যু অনিবার্য তা কিন্তু নয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তাদের দেহে এ জীবাণু তেমন প্রভাব ফেলতে পারে না। কিছু দিন পর এমনিতেই সেরে যেতে পারে রোগটি।

    তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরনো রোগীদের ক্ষেত্রে করোনাভাইরাসটি মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। এটি মোড় নিতে পারে নিউমোনিয়া, রেসপিরেটরি ফেইলিউর বা কিডনি অকার্যকারিতার দিকে। পরিণতিতে ঘটতে পারে মৃত্যু।

    এদিকে করোনাভাইরাস মোকাবেলায় সুসংবাদ দিয়েছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন।

    কমিশনের দাবি, সংক্রমণের হার দ্রুতই কমে আসছে। এমনকি ভাইরাসটি আঁতুড়ঘর উহানে গত দুই সপ্তাহ ধরে সংক্রমণের সংখ্যা কমছে।

    এ বিষয়ে সরকারপন্থী সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদক হু শিন এক টুইটার বার্তায় বলেন, ‘করোনা মোকাবেলায় চীন এখন বিজয়ের পথে। হুবেইপ্রদেশের বাইরে আক্রান্তের সংখ্যা ১০০-এর নিচে নেমে এসেছে।

    বিষয়:
    করোনা ভাইরাস, চীন

    সংশ্লিষ্ট সংবাদ: করোনা ভাইরাস, চীন

    ২১ মে, ২০১৯
    অ্যাপল পণ্য বর্জনের ঘোষণা চীনের
    ১ জুলাই, ২০১৯
    প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন আজ
    ৩১ জুলাই, ২০১৯
    ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
    ২৬ জানুয়ারী, ২০২০
    করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬
    ২৭ জানুয়ারী, ২০২০
    আগুনের গতিতে ছড়াচ্ছে করোনা, মৃত ৮০!
    ২৭ জানুয়ারী, ২০২০
    করোনা ভাইরাসে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬