Journalbd24.com

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • চীনের বাইরের দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৯

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    চীনের বাইরের দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৯

    চীনের বাইরের দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

    চীনের বাইরে করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন এই আতঙ্কের কথা জানিয়ে ভয়াবহ রোগটির বিস্তার রোধ কঠিন হয়ে পড়েছে বলে  হুশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    কভিড-১৯ (করোনাভাইরাসের নতুন নাম) মহামারীতে ইতিমধ্যে ইউরোপেও মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরে চীনের উহানের একটি সামুদ্রিক প্রাণি বেচাকেনার বাজার থেকে প্রথম ছড়ায় এই ভাইরাস। ইতিমধ্যে তা চীনের মূল ভূখণ্ডের বাইরেও ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে, মৃত্যু হয়েছে ডজনেরও বেশি লোকের।

    ভাইরাস পজেটিভ প্রমাণিত হওয়ার পর ইতালির ভেনেতো শহরে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। এতে ১০টি শহর বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইতালি। এছাড়া অর্ধলাখের বেশি লোককে তাদের ঘরেই অবস্থান করতে পরামর্শ দেয়া হয়েছে।

    মহামারী বিস্তারের শুরুতে চীনের হুবেই প্রদেশেও একই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

    হুবেইয়ের বাইরেও চীনের কয়েক লাখ লোককে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। দেশটিতে ভাইরাসের সংক্রমণ কমতির দিকে হলেও শুক্রবার কয়েকটি কারাগার ও হাসপাতালেও কয়েকশ’ লোক আক্রান্ত হয়েছেন বলে খবরে দাবি করা হয়।

    আজকে হুবেই প্রদেশের বাইরে নতুন করে ৩১ জন আক্রান্ত হয়েছেন। এতে চীনে মোট আক্রান্তের সংখ্যা ৭৬ হাজারে গিয়ে দাঁড়িয়েছে। আর চীনের সরকারিভাবে দেয়া তথ্যের ওপর নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে।

    হুবেই কর্মকর্তারা রোগী শনাক্তের পদ্ধতিতে পরিবর্তন এনেছেন, হতাহতের সংখ্যায়ও সংস্কার করেছেন।

    এদিকে আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল উহান সফরে যাচ্ছেন। এদিকে সংস্থাটির প্রধান টেডরোস আদহানোম গেবরিয়াসুস হুশিয়ার করে বলেছেন, আন্তর্জাতিকভাবে এই ভাইরাসের বিস্তার রোধের সুযোগ ছোট হয়ে আসছে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়েছে।

    ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশগুলো যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে তা যেকোনো গতিপথ ধারণ করতে পারে। শুক্রবারে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে করোনায় সংক্রমণের খবর এসেছে। ইসরাইল ও লেবাননের নাগরিকদের প্রথম কোভিড-১৯ আক্রান্ত হতে দেখা গেছে।

    ইরান বলছে, করোনায় তাদের চার ব্যক্তি মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৮। দক্ষিণ কোরিয়ায় সাড়ে তিনশ’ আক্রান্ত ও দুই মৃত্যু ঘটেছে। চীনের বাইরে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বড় আঘাত হেনেছে করোনা।

    ক্রুজ শিপযোগে এশিয়া সফরে মার্কিন নাগরিকদের নিরুৎসাহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এই নৌযান ভাইরাসটির বিস্তারের সহায়তা করছে।

    প্রমোদতরী ডায়ামন্ড প্রিন্সেস থেকে দেশে ফিরিয়ে নেয়া কয়েকজন অস্ট্রেলীয় ও এক ইসরাইলির শরীরে করোনার পজেটিভ ধরা পড়েছে।

    জাহাজ থেকে উদ্ধার করে প্রথমে তাদের জাপানে নিয়ে যাওয়া হয়। এতে পরীক্ষায় ভাইরাস ধরা না পড়ার পরে ডায়ামন্ড প্রিন্সেসের যাত্রীদের ঘরে ফিরতে সুযোগ দেয়ার জাপানি নীতির সমালোচনা বাড়ছে।

    বৃহস্পতিবার জাহাজের দুই অশীতিপর যাত্রী মারা গেছেন। তারা দুজনই জাপানের নাগরিক।

    টুইটারে যুক্তরাজ্য সরকার বলছে, ৩২ ব্রিটিশ ও ইউরোপীয় নাগরিকদের ফিরিয়ে আনতে আজকে তাদের একটি ফ্লাইট ও চিকিৎসাকর্মীরা জাপানে পৌঁছেছে।

    করোনাভাইরাস বিস্তারের কারণে স্বেচ্ছাসেবী বাহিনীর প্রশিক্ষণ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ২০২০ অলিম্পিক আয়োজক দেশ জাপান। ক্রীড়া প্রতিযোগিতা বাতিলের কথাও ভাবতে হচ্ছে দেশটিকে।

    আজ চীনে নতুন আরো চারশ রোগী শনাক্ত করা হযেছে। আগের দিনের তুলনায় যা অর্ধেকেরও কম।

    নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পড়ে যাওয়ায় সন্দেহ থেকে তা নতুন করে পর্যালোচনার নির্দেশনা দেয়া হয়েছে।

    বিষয়:
    করোনা ভাইরাস, চীন

    সংশ্লিষ্ট সংবাদ: করোনা ভাইরাস, চীন

    ২১ মে, ২০১৯
    অ্যাপল পণ্য বর্জনের ঘোষণা চীনের
    ১ জুলাই, ২০১৯
    প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন আজ
    ৩১ জুলাই, ২০১৯
    ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
    ২৬ জানুয়ারী, ২০২০
    করোনা ভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬
    ২৭ জানুয়ারী, ২০২০
    আগুনের গতিতে ছড়াচ্ছে করোনা, মৃত ৮০!
    ২৭ জানুয়ারী, ২০২০
    করোনা ভাইরাসে আক্রান্ত হলে কীভাবে বুঝবেন?
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
    2. বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
    3. বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার
    4. বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা
    5. ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত
    6. ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন
    7. আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের 
কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় শাজাহানপুর উপজেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের 
মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়ায় তরুণদের জন্য জাপান-কোরিয়ার দ্বার উন্মোচনে টিএমএসএস'র ব্যতিক্রমী জব ফেয়ার

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    বগুড়া শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি গঠন: সভাপতি বাবু, সম্পাদক রেজা

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় রাশিয়া দিবস উপলক্ষে রুশ হাউজে সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও কনসার্ট অনুষ্ঠিত

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে 
রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে রাশিয়ার জাতীয় দিবস উদযাপন

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে
ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    আদমদীঘির রক্তদহ বিলে রিং জালের ফাঁদে ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬