Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • হলিউড মোগল হার্ভে উইনস্টেইন ধর্ষণে দোষী সাব্যস্ত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৪০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    হলিউড মোগল হার্ভে উইনস্টেইন ধর্ষণে দোষী সাব্যস্ত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৪০

    হলিউড মোগল হার্ভে উইনস্টেইন ধর্ষণে দোষী সাব্যস্ত

    হলিউডের অন্যতম শক্তিশালী প্রযোজক ৬৭ বছর বয়স্ক হার্ভে উইনস্টেইনকে অবশেষে যৌন নির্যাতন এবং ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করেছেন আদালত।

    তার বিরুদ্ধে সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

    এ দুই অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১১ মার্চ তার সাজা শোনাবেন নিউইয়র্কের একটি আদালত।

    এতে কমপক্ষে ৫ থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ৬৭ বছর বয়স্ক হলিউডের একসময়ের প্রভাবশালী এই প্রযোজকের।

    আদালতের এ রায়ে বড় সাফল্যের মুখ দেখল ‘মিটু’ আন্দোলন। সোমবার আমেরিকার নিউইয়র্কের জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করেছেন। বিশ্বজুড়ে তৈরি হওয়া ‘মিটু’ ঝড়ে প্রথম বিচার সম্ভবত তারই হলো।

    সোমবার নিউইয়র্কের একটি জুরি বোর্ড বলেছেন, যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হার্ভে উইনস্টেইন। আর এর ফলে ‘মিটু’ আন্দোলনের জন্য এটি একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

    গত ৬ জানুয়ারি হার্ভ উইনস্টেইনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার শুরু হয় নিউইয়র্কের আদালতে। সোমবার মামলার রায় ঘোষণা করে জুরি বোর্ড।

    ২০০৬ সালে মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং জেসিকা মানকে ২০১৩ সালে ধর্ষণের অভিযোগে হার্ভে উইনস্টাইনকে দোষী সাব্যস্ত করেছেন মার্কিন আদালত।

    তবে যৌন আঘাতের গুরুতর অভিযোগ থেকে তিনি নিষ্কৃতি পেয়েছেন। এই অভিযোগে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত ছিল।

    জোডি ক্যানটর ও মেগান টুহে নামের নিউইয়র্ক টাইমসের দুই প্রতিবেদক ২০১৭ সালের ৫ অক্টোবর হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে প্রতিবেদন লিখে হইচই ফেলে দিয়েছিলেন।

    তাদের প্রতিবেদনের সূত্র ধরে সে সময় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল ‘হ্যাশট্যাগ মিটু’ আন্দোলন। পরবর্তীকালে ওই প্রতিবেদনের জন্য পুলিৎজার পুরস্কার অর্জন করেন সেই দুই প্রতিবেদক।

    নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছিল, গত তিন দশকে তিনি অন্তত আটজন নারীকে যৌন হয়রানি করেছেন। এর পর মার্কিন প্রযোজক হার্ভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন কয়েকজন অভিনেত্রী।

    হলিউডের জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও গিনেথ প্যালট্রো, ইতালিয়ান অভিনেত্রী আসিয়া আর্জেন্তোও, নরওয়ের অভিনেত্রী ও মডেল নাতাশিয়া মালথে যৌন হয়রানির অভিযোগ করেন। কেউ কেউ বলেন, হার্ভে উইনস্টেইনের কাছে তারা ধর্ষণের শিকার হয়েছিলেন।

    হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর সারা বিশ্বে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনাগুলো সামনে চলে আসতে শুরু করে।

    যেসব নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হয়েছেন, তারা সামাজিক যোগাযোগেরমাধ্যমে হ্যাশট্যাগ ‘#মিটু’ দিয়ে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন।

    খবর রয়টার্স ও বিবিসির।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬