Journalbd24.com

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নাহিদের বাসার পথে তারেক রহমান   বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনাভাইরাস: হুমকিতে বিশ্ব অর্থনীতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৯

    আরো খবর

    দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ
    পাকিস্তানে বিয়ের যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত
    ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৮২ জন নিখোঁজ
    শাজাহানপুরে মাঝিড়া যুব সংঘের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
    আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত শতাধিক

    করোনাভাইরাস: হুমকিতে বিশ্ব অর্থনীতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৯

    করোনাভাইরাস: হুমকিতে বিশ্ব অর্থনীতি

    গোটা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ব্যবসা-বাণিজ্য, উৎপাদন প্রক্রিয়া, পর্যটন ইত্যাদি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। ফলে পুঁজিবাজারে ধস নামছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক মহামারির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না।

    চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান ও সিঙ্গাপুরের পর ইতালিতেও করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কের সঙ্গে সঙ্গে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাও বাড়ছে।

    সংক্রমণ ছড়িয়ে পড়া বন্ধ করতে চীনে যেসব কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ফলে কলকারখানা থেকে শুরু করে পুঁজিবাজার স্তব্ধ হয়ে গেছে। জাপান ও দক্ষিণ কোরিয়াকেও বাধ্য হয়ে সেই পথেই অগ্রসর হতে হচ্ছে। ইতালির উত্তরে মিলান শহরকে ঘিরে প্রধান শিল্প-বাণিজ্য কেন্দ্রে অচলাবস্থা দেখা দেওয়ায় সেদেশের দুর্বল অর্থনীতির উন্নতির সম্ভাবনা বড় ধাক্কা খাচ্ছে। মোটকথা বিশাল পরিমাণ আমদানি-রপ্তানির ওপর নির্ভরশীল বিশ্ব অর্থনীতির ছন্দ অনেকটাই বিঘ্নিত হয়েছে।

    এমন প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন প্রান্তে পুঁজিবাজারে সোমবার ধস নামে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ইতালিসহ কিছু দেশে সূচক আচমকা নেমে গেছে। বিনিয়োগকারীরা বর্তমান পরিস্থিতিতে মুনাফার আশা দেখছেন না।

    শিল্পক্ষেত্রে মন্দার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনের ক্ষেত্রেও ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। ফলে জার্মানির বিমান সংস্থা লুফথানসার মতো বিমান সংস্থার শেয়ারের মূল্য কমে গেছে। বোয়িং কোম্পানি আরও লোকসানের আশঙ্কা করছে। এমনকি পেট্রোলিয়ামের মূল্যের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। গাড়ি বা স্মার্টফোনের মতো পণ্যের উৎপাদনের ক্ষেত্রে একাদিক দেশের মধ্যে যন্ত্রাংশের আদানপ্রদানের যে প্রণালী রয়েছে, সেই প্রক্রিয়ায় ব্যাপক বিঘ্ন দেখা যাচ্ছে।

    এর মধ্যে সোমবার চীন জানিয়েছে, গত দুই সপ্তাহ পর করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এই প্রথম কমতে শুরু করেছে। সেদেশের এক স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, সম্ভবত এপ্রিল মাসের মধ্যে এই সংকট কেটে যাবে। তবে এমন ইতিবাচক প্রত্যাশা নিয়ে চীনের মধ্যেই যথেষ্ট সংশয় রয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো মহামারির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। এমনকি করোনাভাইরাসের প্রসারকে সন্ত্রাসবাদের হুমকির সঙ্গে তুলনা করেছে ডাব্লিউএইচও। ভাইরাসের প্রসারের গতি বর্তমানে কিছুটা কমে গেলেও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে জাতিসংঘের এই সংস্থা। সব দেশ এমন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে ডাব্লিউএইচও। করোনাভাইরাসের প্রসার রুখতে গবেষণা ও উদ্ভাবন সংক্রান্ত দুই দিনের আলোচনার পর এই সমস্যার সমাধানের লক্ষ্যে উদ্যোগ আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে। তবে চটজলদি কোনো ওষুধ বা টিকা আবিষ্কারের আশা দেখা যাচ্ছে না।

    সর্বশেষ সংবাদ
    1. নাহিদের বাসার পথে তারেক রহমান
    2. শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
    3. বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা
    4. বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী
    5. লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া
    6. গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
    7. দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত
    সর্বশেষ সংবাদ
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    নাহিদের বাসার পথে তারেক রহমান

    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

    বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা:
জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা

    বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা

    বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী

    বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী

    লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া

    লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া

    গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

    গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

    দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত

    দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬