Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • এমপিরা আমাকেই প্রধানমন্ত্রী দেখতে চান: আনোয়ার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫৫

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    এমপিরা আমাকেই প্রধানমন্ত্রী দেখতে চান: আনোয়ার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৫৫

    এমপিরা আমাকেই প্রধানমন্ত্রী দেখতে চান: আনোয়ার

    মালয়েশিয়ার প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার ইব্রাহীম দাবি করেছেন, পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে এমপিদের একটি গ্রুপ তাকেই সমর্থন করছেন।

    এমন এক সময় তিনি এমন মন্তব্য করেছেন যখন দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করে প্রধানমন্ত্রীর পদে ফিরে যেতে চাচ্ছেন।

    আনোয়ার বলেন, সাবেক পাকাতান হারাপান জোটের তিনটি দলের এমপিরা প্রধানমন্ত্রী হিসেবে আমার কথা উল্লেখ করেছেন।

    এদিকে মালয়েশিয়ার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তলব করেছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ আহমাদ শাহ। ক্ষমতা দখলের তীব্র কোন্দলের মধ্যেই নবতিপর এই রাজনীতিবীদ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিলে রাজনৈতিক বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে যায় মালয়েশিয়া।

    আনোয়ার ইব্রাহীমের সঙ্গে কয়েক দশকের বৈরিতা চলছে মাহাথিরের। দুজনেই প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন। কাকে দেশ শাসনের দায়িত্ব দেয়া হবে কিংবা আগাম নির্বাচন দেয়া হবে কিনা; এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন রাজা।

    নিজের জোট ও বিরোধীদের রাজনৈতিক ষড়যন্ত্রের মধ্যে চলতি সপ্তাহে পদত্যাগের পর অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মাহাথির। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর আনুগত্য ছাড়াই নতুন একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি।

    মাহাথিরের কার্যালয়ের এক মুখপাত্র বলেন, বেলা ১১টায় বৈঠকের জন্য তাকে ডেকেছেন রাজা। কিন্তু কেন ডাকা হয়েছে, তা বিস্তারিত জানাতে অস্বীকার করেন তিনি।

    রাজনৈতিক সংকট নিরসনে দেশটির ২২২ এমপির সাক্ষাৎকার নিয়েছেন রাজা। এমন একটি সময়ে নতুন এই সংকট দেখা দিয়েছে, যখন মালয়েশিয়ার অর্থনীতির গতি কমে গেছে এবং করোনাভাইরাসের সংকটটিও সামনে চলে এসেছে।

    মাহাথিরের পদত্যাগে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে তার জোটও ভেঙে যায়। ২০১৮ সালের নির্বাচনের আগে দুর্নীতিগ্রস্ত একটি সরকারকে হটাতে ওই জোট গঠন করা হয়েছিল।

    তখন আনোয়ার ইব্রাহীমের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাহাথির। বুধবার আনোয়ার ইব্রাহীম বলেন, পিছনের দরজা দিয়ে সরকার গঠনের বিরোধিতা করছি আমি। সাবেক পাকাতান হারাপান জোটের তিন দল প্রধানমন্ত্রীর পদে আমার নাম ঘোষণা করেছে।

    কাজেই রাজার সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন তিনি।

    -খবর এএফপির

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬