Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনায় আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৬

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    করোনায় আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:১৬

    করোনায় আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট

    ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নারী-বিষয়ক দিক দেখভাল করেন। তাকে পৃথকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক কমিটির প্রধান মোজতাবা জোলনৌরও এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি নিজেকে পৃথক করে রেখেছেন। এর আগে জানানো হয়, ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সাবেক রাষ্ট্রদূত হাদি খোসরো শাহী মারা গেছেন। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ৮১ বছর বয়সী রাষ্ট্রদূত করোনায় আক্রান্ত হওয়ার পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই বৃহস্পতিবার তিনি মারা যান। তিনি ভ্যাটিকানে ইরানের রাষ্ট্রদূত ছিলেন।

    চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়েছে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার আরও পাঁচ দেশে। এ নিয়ে বিশ্বের ৩৯টি ধরা পড়লো প্রাণঘাতী এই ভাইরাসটির সংক্রমণ। ভয়াবহ আকার ধারণ করা এই ভাইরাসে বুধবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮০৪ জনে, যাদের মধ্যে ২৭৪৭ জনই মারা গেছেন চীনে। আক্রান্ত হয়েছে ৮২ হাজার ১৬৬ জন।

    ইউরোপের সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও ক্রোয়েশিয়ার পাশাপাশি আফ্রিকার দেশ আলজেরিয়া এবং লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রথমবারের মত নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এদের সবাই ইতালি থেকে আক্রান্ত হয়েছেন।

    চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮৪৯৭ জন।  চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৫৯৫ জনের শরীরে (কোভিন-১৯) শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন অন্তত ১৩ জন।

    ইতালিতে ৪৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১২ জন। হংকংয়ে আক্রান্ত ৮৯, মৃত্যু দুইজনের; জাপানে আক্রান্ত ১৭২, মৃত্যু তিনজনের; সিঙ্গাপুরে ৯৩ জন করোনায় আক্রান্ত; যুক্তরাষ্ট্রে ৬০ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। বৃহস্পতিবার এ খবর দিয়েছে করোনা নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার।

    ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে অন্যান্য দেশেও চীনের মতই মৃত্যুহার দেখতে হবে বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন। গত বছরের ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর চীনের গণ্ডি পেরিয়ে তা বেশ কয়েকটি দেশে দ্রুত ছড়িয়ে পড়ে।

    চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। অনেক দেশই তাদের নাগরিকদের চীন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘কোভিড-১৯ দিনে দিনে আক্রমণাত্মক হয়ে উঠছে। মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে দ্রুত। কিছু রোগীর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাদের মাধ্যমেও ছড়িয়ে পড়ছে।’ এই রোগের কোনো প্রতিষেধক এবং ভ্যাকসিন নেই।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬