Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনা সঙ্কট সর্বোচ্চ মাত্রা স্পর্শ করেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৩৮

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    করোনা সঙ্কট সর্বোচ্চ মাত্রা স্পর্শ করেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:৩৮

    করোনা সঙ্কট সর্বোচ্চ মাত্রা স্পর্শ করেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

    চীনের সীমান্ত পেরিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস বা কভিড-১৯। অন্তত ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। নতুন করে সংক্রমণ ঘটেছে বেলারুশ, লিথুয়ানিয়া, নিউজিল্যান্ড, নাইজিরিয়া, নেদারল্যান্ডসের মতো দেশে। এমন পরিস্থিতি করোনাভাইরাস সঙ্কট সর্বোচ্চমাত্রা ছুঁয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেডরস অ্যাডহানম গেব্রেইয়েসুস এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা এ বিপদকে খাটো করে দেখতে রাজি নই। এ কারণেই আমরা বলছি যে এ ভাইরাসের বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই বেশি। আমরা সতর্কতার মাত্রা ‘উচ্চ’ থেকে ‘সর্বোচ্চ’ মাত্রায় নিয়ে গেছি।

    ক্রমেই ছড়িয়ে পড়তে থাকা করোনাভাইরাসে চীনের পর আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন প্রায় তিন হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। শুক্রবার একদিনেই দেশটিতে ৫৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার পর আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। সবচেয়ে খারাপ পরিস্থিতি ইতালির উত্তরাঞ্চলে। সেখানে ৬৫০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১৭ জনের।

    তবে ইতালির কর্মকর্তারা বলছেন, অনেকের শরীরে করোনা পাওয়া গেলেও আক্রান্তদের শরীরস্বাস্থ্য তেমন কাবু হয়ে পড়েনি। মোটের উপরে ঠিক আছেন তারা। আমাদের লক্ষ্য হচ্ছে আগের মতো স্বাভাবিক জীবনে ফেরা। এ অবস্থায় স্কুল-কলেজ চালু করার কথা ভাবছে প্রশাসন। খোলা হয়েছে মিউজিয়াম।

    কিন্তু ইতালি ঘুরে দাঁড়ানোর কথা ভাবলেও বহু দেশই কড়াকড়ি আরোপ করেছে। যেমন করোনা সন্দেহে জার্মানিতে ‘নজরবন্দি’ রাখা হয়েছে হাজারখানেক বাসিন্দাকে। যেকোনো ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে সুইজারল্যান্ড। জাপানেও ১৫ মার্চ পর্যন্ত ‘টোকিও ডিজনিল্যান্ড’ ও ‘টোকিও ডিজনি-সি’ বন্ধ করে দেয়া হয়েছে। আর চীনের সঙ্গে ভারতের বিমান যোগাযোগ বন্ধই রয়েছে। নতুন করে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিমানেও সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।

    এদিকে ইরানে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত ২১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইরানের সাবেক এক রাষ্ট্রদূত। আক্রান্ত হয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট, উপ-স্বাস্থ্যমন্ত্রীসহ আরও দুইজন আইনপ্রণেতা। এছাড়া ভাইরাসের সংক্রমণ ঠেকাতে তিনদিন স্কুল বন্ধ রেখেছে ইরান।

    উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে প্রায় ৮৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে প্রায় তিন হাজার জনের। চীনের মূল ভূখণ্ডের বাইরে ফ্রান্স, জাপান, ইতালি, ইরান, তাইওয়ান, হংকং, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬