Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ৬৪ টি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১৫:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১৫:৫০

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ৬৪ টি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১৫:৫০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১৫:৫০

    ৬৪ টি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস

    বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস (কোভিড-১৯)। বাড়ছে মৃত্যুর সংখ্যা। চীনের পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ কোরিয়া। ইতালির পরিস্থিতিও উদ্বেগজনক।

    বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রায় ৬৪টি দেশে ভাইরাস ছড়িয়ে যাওয়ার খবর মিলেছে। ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। ইরানে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতালিসহ ইউরোপেও করোনা আতঙ্ক ক্রমশ বাড়ছে। আজ সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। এই নিয়ে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে দুই জনের মৃত্যু হল।

    গতকাল রবিবার ইরানে করোনা ভাইরাসে আরও ১১ জনের মৃত্যু হয়েছে বলে সেদেশের প্রশাসন জানিয়েছে। এই নিয়ে শুধু ইরানেই করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪। যদিও এখনও পর্যন্ত ইরান সরকার করোনা অধ্যুষিত অঞ্চলগুলিকে বাকি দেশ থেকে আলাদা করেনি।

    দেশের ভিতর যাতায়াতে কিছু নিষেধাজ্ঞা জারি করলেও সার্বিকভাবে করোনাভাইরাস রোধে যতটা সতর্ক হওয়া উচিত, ইরান ততটা সতর্কতা নিচ্ছে না বলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিমত। যার জেরে বহু দেশ ইরানের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখছে।

    তুরস্ক, আফগানিস্তানের পরে কাজাখস্তানও ঘোষণা করেছে ইরানের নাগরিকদের আপাতত দেশে ঢুকতে দেওয়া হবে না। ইরানের সঙ্গে বিমান যোগাযোগও কার্যত বন্ধ করে দিয়েছে কাজাখস্তান।

    এদিকে ইউরোপের পরিস্থিতিও ভাল নয়। ইতালিতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬৯৪। ফ্রান্সেও আক্রান্তের সংখ্যা ১৩০ ছুঁয়েছে। বন্ধ করে দেওয়া হচ্ছে প্যারিসের বিভিন্ন মিউজিয়াম। জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত মোট আক্রান্ত ১২৯। বনে প্রথম করোনা আক্রান্তের খবর মিলেছে।

    চেক রিপাবলিক, স্কটল্যান্ড, ডমিনিকান রিপাবলিকও করোনা আক্রান্তের খবর জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব, এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে তিন হাজার।

    দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি ভয়াবহ। দিনে দু’বার করে সেখানে করোনার বুলেটিন দিচ্ছে প্রশাসন। রবিবার রাতে জানানো হয়েছিল, আরও চার জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন। শুধু দক্ষিণ কোরিয়ায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে।

    বিশেষজ্ঞদের ধারণা, সোমবার সকালে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এরই মধ্যে যে চার্চটি থেকে প্রথম করোনা ছড়াতে শুরু করেছিল, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগ, বহু নিষেধ সত্ত্বেও যে তৎপরতার সঙ্গে করোনা মোকাবিলার কথা ছিল চার্চটির, তারা তা করেনি।

    যেভাবে করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাসখানেক আগে তারা ঠিক এই আশঙ্কাই করেছিল। বলা হয়েছিল, অপেক্ষাকৃত গরিব দেশগুলিতে ভাইরাস ছড়িয়ে গেলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। সেই পরিস্থিতির দিকেই ক্রমশ এগোচ্ছে বিশ্ব।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬