Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ওষুধের কাঁচামাল রপ্তানি বন্ধ করল ভারত, সংকটের আশঙ্কা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৬:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৬:৪৪

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ওষুধের কাঁচামাল রপ্তানি বন্ধ করল ভারত, সংকটের আশঙ্কা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৬:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৬:৪৪

    

ওষুধের কাঁচামাল রপ্তানি বন্ধ করল ভারত, সংকটের আশঙ্কা

    বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কের মধ্যে প্যারাসিটামলসহ ২৬টি ওষুধ তৈরির কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ তৈরিতে যেসব উপাদানের প্রয়োজন পড়ে তার অন্যতম উৎপাদক দেশ ভারত। দেশটির এমন সিদ্ধান্তের ফলে জরুরি ওষুধগুলির সংকট তৈরির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

    বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনের উহান থেকে সৃষ্ট করোনা ভাইরাসে ভারতে ২৮ জন আক্রান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মধ্যে যেকোনো সমাবেশ এড়িয়ে চলার জন্য টুইট বার্তায় আহ্বান জানিয়েছেন।  

    ভারতে তৈরি হওয়া ঔষধের উপাদানের প্রায় সত্তর শতাংশের জন্য দেশটি চীনের ওপর নির্ভর করে। কিন্তু করোনাভাইরাসের কারণে চীনে ঔষধ উৎপাদনসহ সামগ্রিক পণ্যের কাঁচামাল তৈরিতে ধ্বস নেমেছে। তারপরই ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত এলো।

    তবে ভারত সরকার জানিয়েছে, আগামী দুই থেকে তিন মাস পর্যন্ত ঔষুধ তৈরির পর্যাপ্ত কাঁচামাল মুজত রয়েছে। ভারত কোন প্রক্রিয়ায় ঔষুধ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ যেসব দেশ ভারত থেকে ঔষুধ আমদানি করবে, তারা ঔষধের কাঁচামালের সঙ্কটে পড়তে পারে। 

    চায়না মার্কেট রিসার্চ গ্রুপের বিশ্লেষক শায়ন রেইন বলছেন,''এমনকি চীনে অনেক ঔষধ তৈরি না হলেও, সেগুলোর মূল উপাদান চীন থেকেই আসে। চীন এবং ভারত উভয়েই যদি নিজেদের সরিয়ে নেয়, তাহলে সারা বিশ্বেই একটি ঘাটতি দেখা দিতে পারে।''

    যেসব ঔষধ ও ঔষধের উপাদানের রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত, তা দেশটির ঔষধ রপ্তানি খাতের প্রায় ১০ শতাংশ। এর মধ্যে টিনিডাজল এবং এরিথ্রোমাইসিনের মতো এন্টিবায়োটিক, হরমোন প্রোজেস্টেরন এবং ভিটামিন বি-১২ এর মতো ঔষধ রয়েছে।

    অক্সফোর্ড ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ স্টিফান ফোরম্যান জানান, এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, উপাদানের ওপর কড়াকড়ির কারণে ঔষধের দাম বেড়ে যাবে।

    ''এর মধ্যেই এমন সব লক্ষণ দেখা যাচ্ছে যে, ভারতের সরবরাহ ঘাটতির কারণে সেখানে ঔষধের দাম বেড়ে যেতে শুরু করেছে।''

    যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) তথ্য অনুযায়ী, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে মোট ঔষধের ২৫ শতাংশ আর ঔষধ উপাদানের ৩০ শতাংশ আমদানি করা হয়েছে ভারত থেকে।

    এফডিএ কমিশনার স্টিফান হান মঙ্গলবার মার্কিন সিনেটরদের জানিয়েছেন, সংস্থাটি যাচাই করে দেখছে যে, ভারতের এই কড়াকড়ির ফলে আমেরিকার ঔষধ সরবরাহ এবং জরুরি ঔষধের ওপর কী প্রভাব পড়বে।

    যুক্তরাষ্ট্রের প্রধান ঔষধ কোম্পানিগুলো জানিয়েছে, তারা তাদের সরবরাহ ব্যবস্থার বিষয়টি তদারকি করে দেখছে। মার্কিন ঔষধ কোম্পানি মাইলান গত সপ্তাহে জানিয়েছে, ঔষধের একটি সঙ্কট তৈরি হতে পারে।

    আরেকটি কোম্পানি ইলি লিলি বলেছে, তারা আশা করছে না, করোনাভাইরাস মহামারীর কারণে তাদের ইনসুলিন উৎপাদনসহ অন্য কোন ঔষধ উৎপাদনে ঘাটতি তৈরি করবে।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬