Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বরযাত্রীবাহী নৌকাডুবি: দুজনের লাশ উদ্ধার, কনেসহ নিখোঁজ ৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১২:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১২:১৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    বরযাত্রীবাহী নৌকাডুবি: দুজনের লাশ উদ্ধার, কনেসহ নিখোঁজ ৭

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১২:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১২:১৫

    বরযাত্রীবাহী নৌকাডুবি: দুজনের লাশ উদ্ধার, কনেসহ নিখোঁজ ৭

    নববধূ-বরকে নিয়ে ফেরার পথে রাজশাহীর পদ্মায় নৌকাডুবির ঘটনায় এক শিশু ও নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নববধূসহ সাতজন নিখোঁজ রয়েছেন।

    শুক্রবার সন্ধ্যায় মহানগরীর শ্রীরামপুর এলাকার বিপরীতে মধ্যপদ্মায় এ দুর্ঘটনা ঘটে।  সৌভাগ্যক্রমে নদীতে সাঁতরে পাড়ে উঠে প্রাণে বেঁচে গেছেন বর।

    বর্তমানে নদীতে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের ডুবুরি ইউনিট। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে-পদ্মা নদীতে বিয়ে বাড়ির দু’টি নৌকা ডুবে গেছে। দুই নৌকায় প্রায় ৩৮ জন যাত্রী ছিলেন। ঘটনার পর উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মরিয়ম খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়। এছাড়াও রাত একটার দিকে চারঘাট থেকে মনি নামের আরেক নারীর লাশ উদ্ধার করা হয়।

    এখনও নিখোঁজ রয়েছেন- প্রায় সাত জন যাত্রী। তারা শুক্রবার সন্ধ্যায় বরের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে ফিরছিলেন। ফিরোনি অনুষ্ঠানের জন্য বর-কনেসহ কনে পক্ষের লোকজন নদীর ওপারে চরখিদিরপুর থেকে এপারে থাকা পবা উপজেলার ডাঙেরহাটে ফেরার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

    এ ঘটনায় সৌভাগ্যক্রমে নদী সাঁতরে পাড়ে উঠে প্রাণে বেঁচে গেছেন- বর আসাদুজ্জামান রুমন (২৫)। তিনি নদীর ওপারে থাকা চরখিদিরপুর গ্রামের মৃত ইনছার আলীর ছেলে। তবে এখনও নিখোঁজ রয়েছেন- কনে সুইটি খাতুন পূর্ণিমা (২০)। তার বাড়ি রাজশাহী শহর সংলগ্ন পবা উপজেলার ডাঙেরহাট গ্রামে। তিনি ওই গ্রামের শাহীন আলীর মেয়ে। বৃহস্পতিবার (৫ মার্চ) রুমন-সুইটির বিয়ে হয়েছিল।

    ঘটনার পর জীবিত অবস্থায় উদ্ধার হওয়া ১৪ জনের মধ্যে রাত সাড়ে ১১টা পর্যন্ত ছয়জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- খাদিমুল ইসলাম (২৩), রতন আলী (২৮) ও তার স্ত্রী বৃষ্টি খাতুন (২২), সুমন আলী (২৮) ও তার স্ত্রী নাসরিন বেগম (২২) এবং মেয়ে সুমনা আক্তার (৬)। এর মধ্যে খাদিমুল ছিলেন নৌকার মাঝি। আর রতন ও তার স্ত্রী বৃষ্টি খাতুন জীবিত উদ্ধার হলেও তাদের ছয় বছরের মেয়ে মরিয়ম খাতুন মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবা-মায়ের সঙ্গে তাকে উদ্ধার করা হয়েছিল। আর মেয়েকে নিয়ে সাঁতরে উঠেছিলেন সুমন-নাসরিন দম্পতি।

    এদিকে, শুক্রবার সন্ধ্যায় নৌকাডুবির পর আশপাশের অসংখ্য মানুষ এবং নিখোঁজদের স্বজনরা মহানগরীর শ্রীরামপুর থাকা জেলা প্রশাসকের ডাক বাংলোর সামনের ঘাটে ভিড় করেছেন। ঘটনাস্থলে রয়েছেন- রাজশাহী জেলা প্রশাসন, নৌ-পুলিশ, মহানগর পুলিশ ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারাও। বিজিবি স্পিডবোট নিয়ে পদ্মা নদীতে বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের জন্য তাদের তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন। সীমান্ত এলাকা হওয়ায় তাদের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও স্পিডবোট নিয়ে নদীতে নিখোঁজদের খুঁজছেন। নদীর এপারে প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্সও।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬