Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনা: ৮ কোটি মানুষকে ৬ মাস ফ্রি চাল দেবেন মমতা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১৬:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১৬:১৭

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    করোনা: ৮ কোটি মানুষকে ৬ মাস ফ্রি চাল দেবেন মমতা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১৬:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ১৬:১৭

    করোনা: ৮ কোটি মানুষকে ৬ মাস ফ্রি চাল দেবেন মমতা

    প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, করোনা পরিস্থিতিতে সরকারি কর্মীরা বাড়িতে থেকেও আংশিক কাজ চালিয়ে নিতে পারবেন। শুধু তাই নয়, রাজ্যের ৭ কোটি ৯০ লাখ মানুষ রেশনে প্রতি মাসে ২ টাকা কেজি দরে চাল পেতেন; এখন সেটি বিনামূল্যে দেয়া হবে।

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও সমাজের বিশালসংখ্যক মানুষের সমস্যা লাঘবে এ দুই পদক্ষেপ গ্রহণ করেছেন মমতা বন্দোপাধ্যায়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনীতি, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠানে মন্দার শঙ্কা নিয়ে দেশটিতে ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে।

    এমন পরিস্থিতিতে মমতা বলেন, রাজ্য সরকার আগামী সেপ্টেম্বর পর্যন্ত দরিদ্রদের বিনামূল্যে চাল দেবে। আগে দরিদ্ররা চাল প্রতি কেজি ২ রুপি এবং গম প্রতি কেজি তিন রুপিতে পেতেন। এখন তারা সেগুলো একদন বিনামূল্যেই পাবেন। মাসে একজন সর্বোচ্চ ৫ কেজি চাল এবং পাঁচ কেজি গম পাবেন।

    পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মীদের জন্য নতুন অফিস সূচি তৈরি করার আহ্বান জানিয়েছেন। এই সূচি অনুযায়ী ৫০ শতাংশ সরকারি কর্মী তাদের বাড়ি থেকে অফিসের কাজ করতে পারবেন। সোমবার থেকে এই ডিউটি রোস্টার চালু হয়ে মার্চের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

    মমতা বলেছেন, আমাদের ই-অফিস প্রস্তুত আছে। আমি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও একই ধরনের ব্যবস্থা নেয়ার পরামর্শ দিচ্ছি। আমি একেবারে শাটডাউন করার কথা বলছি না। সুপারশপ এবং মার্কেটগুলো চালু থাকবে। রেস্টুরেন্টগুলো চালু থাকতে পারে; তবে খুব সতর্কতা অবলম্বন করতে হবে।

    তৃণমূলের এই নেত্রী বলেছেন, আমি প্রত্যেকেই অনুরোধ জানাচ্ছি জনসমাগম এড়িয়ে চলুন। এটা কঠোরভাবে মেনে চলুন। সরকারি হাসপাতালগুলোতে ৮০০ শয্যা প্রস্তুত আছে। তবে রাজারহাটে নতুন ভবনের আরও ৮ হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

    তিনি বলেন, আমাদের আরও অবকাঠামো দরকার। আমরা এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনও সহায়তা পাইনি। রাজ্যে টেস্টিং কিট এবং ল্যাবরেটরির ঘাটতি রয়েছে। ভিডিও কনফারেন্সে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এসব সমস্যার কথা জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন, বিষয়গুলো দেখা হচ্ছে।

    ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৫ জন এবং মারা গেছেন ৮ জন। এছাড়া এতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৪ জন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬