Journalbd24.com

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সিঙ্গাপুরে পাশ ঘেঁষে দাঁড়ালে ৬ মাসের কারাদণ্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০ ১৬:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০ ১৬:১১

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    সিঙ্গাপুরে পাশ ঘেঁষে দাঁড়ালে ৬ মাসের কারাদণ্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০ ১৬:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০ ১৬:১১

     সিঙ্গাপুরে পাশ ঘেঁষে দাঁড়ালে ৬ মাসের কারাদণ্ড

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া এমন নির্দেশনা বাস্তবায়নে এবার কঠোর হচ্ছে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দেশটিতে কেউ যদি সচেতনভাবে কারো পাশ ঘেঁষে দাঁড়ায় তাহলে তার ছয় মাসের কারাদণ্ড ও জরিমানার ঘোষণা দিয়েছে সরকার।

    বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, করোনা মোকাবিলায় আরও কঠোর বিধিনিষেধ আরোপের অংশ হিসেবে শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুরের সরকার এমন ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে দেশটিতে পানশালা এবং সিনেমা হল বন্ধ। এছাড়া বড় অনুষ্ঠান আয়োজনেও রয়েছে নিষেধাজ্ঞা।

    করোনা নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায়ের চেষ্টা চলছে গোটা বিশ্বে। কারণ ভাইরাসটি সংক্রামক হওয়ায় একজন যদি আরেকজনের কাছাকাছি আসে তাহলে পাইকারি হারে সংক্রমণ বাড়বে।

    বিশ্ব স্বাস্থ্য বলছে, একে অপরের থেকে অন্তত এক মিটার অর্থাৎ তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। সিঙ্গাপুর নিয়মটি মানতে নাগরিকদের বাধ্য করতে যাচ্ছে। তাই সরকার এমন নিষেধাজ্ঞা দিয়েছে।

    নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি নিয়ম ভঙ্গ করে সচেতনভাবে অন্য কারো পাশ ঘেঁষে দাঁড়ায় তাহলে তার ৬ মাসের কারাদণ্ড ছাড়াও সর্বোচ্চ সিঙ্গাপুরের মুদ্রায় ১০ হাজার (মার্কিন মুদ্রায় ৭ হাজার) ডলার জরিমানা করা হবে।

    এছাড়া যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকেও মেঝেতে আসন এমন করে সাজাতে হবে যেন প্রতিটির মধ্যে তিন ফুট দূরত্ব থাকে। মানুষজন এই নিয়ম মেনে চলছে কিনা তা নিশ্চিত করার কাজটিও করতে হবে তাদের। যদি তারা ব্যর্থ হয় তাহলে তাদেরকেও একই দণ্ড এবং জরিমানা করা হবে।

    সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৬৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন; মারা গেছেন দুজন। তবে দেশজুড়ে সম্পূর্ণ ‘লকডাউন’ ঘোষণা না করলেও ভাইরাসটি প্রতিরোধে যেসব পদক্ষেপ দেশটির সরকার নিয়েছে তার জন্য প্রশংসিত হচ্ছে। এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত সাড়ে ৫ লাখ এবং মৃত্যু ২৪ হাজার ছাড়িয়েছে।
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬