Journalbd24.com

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১১:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১১:০২

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১১:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ১১:০২

    ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল

    বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করা মহামারি করোনাভাইরাস ইতালিতে মৃত্যুর মিছিল যেন কোনোভাবেই থামছে না। শনিবার মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে।

    শুক্রবার রেকর্ড মৃত্যুর (৯৬৯) পর আজ শনিবারও তা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮৮৯ জন। গতকালের চেয়ে আজকের মৃতের সংখ্যা কিছুটা কম হলেও দেশটিতে মৃতের সংখ্যা মারাত্মক আকার ধারণ করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ২৩ জনে। এর মধ্যে মেডিকেল টিমের সদস্য রয়েছেন ৫১ জন।
     
    একদিনে নতুন আক্রান্ত পাঁচ হাজার ৯৭৪ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা তিন হাজার ৮৫৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৩৮৪ জন।

    গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৩৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন। বর্তমানে চিকিৎধীন আছেন ৭০ হাজার ৬৪ জন।

    দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে সহযোগিতা চেয়েছেন।

    এদিকে ইতালির প্রেসিডেন্ট সেরজো মাতারেল্লা এক ভাষণে করোনাভাইরাসে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও শোক জ্ঞাপন করেন।

    ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছেন ৫৪২ জন। শুধু এ অঞ্চলেই মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৯৪৪ জনে দাঁড়িয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৪১৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত দুই হাজার ১১৭ জন।

    লোম্বারদিয়ার প্রেসিডেন্ট আত্তিলিয়ো ফোনতানা বলেন, ফেয়ারা মিলানোতে অস্থায়ী হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী সপ্তাহের প্রথম দিকে এই অস্থায়ী হাসপাতাল উদ্বোধন করা হবে। নতুন এ হাসপাতালটি পলি ক্লিনিকের তত্ত্বাবধানে থাকবে।

    দেশটির প্রায় ছয় কোটি জনগণ অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে। মৃত্যুর আতঙ্ক যেন জেঁকে বসেছে ইতালিয়ানদের। পুরো ইতালি যেন থমকে গেছে। রাস্তাঘাট ফাঁকা, চারিদিকে শুধু অ্যাম্বুলেন্সের শব্দ। অজানা শঙ্কায় দিন কাটাচ্ছে ইতালির ছয় কোটি মানুষ।

    এদিকে দেশটিতে চলমান লকডাউন ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬