Journalbd24.com

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনাভাইরাস: ইতালিতে আরও ৭৫৬ জনের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ১১:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ১১:৫২

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    করোনাভাইরাস: ইতালিতে আরও ৭৫৬ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ১১:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০ ১১:৫২

    করোনাভাইরাস: ইতালিতে আরও ৭৫৬ জনের মৃত্যু

    মহামারি করোনাভাইরাসে ইতালিতে অব্যাহত মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৭৫৬ জন। গত ২৪ ঘণ্টায় তারা মারা যান। শনিবারের চেয়ে রবিবার মৃতের সংখ্যা কিছুটা কম হলেও দেশটিতে মৃতের সংখ্যা মারাত্মক আকার ধারণ করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ৭৭৯ জনে।

    একদিনে নতুন আক্রান্ত পাঁচ হাজার ২১৭ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা তিন হাজার ৯০৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৩০ জন।

    গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ জন। বর্তমানে চিকিৎধীন আছেন ৭৩ হাজার ৮৮০ জন।

    দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে শনিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে দেশের এই দুর্যোগময় সময়ে সকলের সহযোগিতা কামনা করেন এবং দেশের জনগণের পাশেই আছেন বলে তিনি জানান। করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশটির ৬০ মিলিয়ন জনতার অর্থনৈতিক জীবন চাকা সচল রাখতে গত সপ্তাহে প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে ৫০ বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষণার পর শনিবার সন্ধ্যায় নতুন করে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্যও পৃথক সুসংবাদ দিয়েছেন।

    দেশের সকল মিউনিসিপালিটির স্যোশাল (সলিডারিটি) ফান্ডের জন্য মোট ৪.৩ বিলিয়ন ইউরো আগাম বরাদ্দ দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। খাবার কেনার মতো প্রয়োজনীয় অর্থ নেই এমন হতদরিদ্র লোকদের জন্য সিভিল প্রটেকশন ডিপার্টমেন্টের মাধ্যমে আলাদা করে আরও ৪০০ মিলিয়ন ইউরো বরাদ্দ দিয়েছেন বলে তিনি জানান। ৪.৩ বিলিয়ন ও ৪০০ মিলিয়ন এই দুই বরাদ্দ সংবলিত অধ্যাদেশে শনিবারই সই করেন বলে জানান।

    এদিকে গত সপ্তাহে ঘোষিত ৫০ বিলিয়ন ইউরোর মধ্যে ২৫ বিলিয়ন ইতোমধ্যে বরাদ্দ করা হয়েছে দেশের সকল ব্যবসায়ী, উদ্যোক্তা ও চাকরিজীবীদের জন্য যারা মহামারির কারণে এখন বাধ্যতামূলক ঘরে বসে আছেন। প্রাথমিকভাবে বরাদ্দকৃত এই ২৫ বিলিয়ন ইউরো এপ্রিলের শুরু থেকেই পৌঁছতে শুরু করবে যার যার একাউন্টে। করোনা মহামারিতে দেশের ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ইতালিয়ান সরকার পেশাভিত্তিক বিভিন্ন বোনাসও ঘোষণা করেছে।

    তিনি আরো বলেন, স্কুল-কলেজ আগামী ৩ এপ্রিল খুলছে না এটা নিশ্চিত। বাণিজ্যক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান ৩ এপ্রিলের পরে খুলে দেয়া হবে কিনা তা ভেবে দেখা হচ্ছে।

    ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত (মিলান, বেরগামো, ব্রেসিয়া, ক্রেমনাসহ) ১১টি প্রদেশ। আজ এ অঞ্চলে মারা গেছেন ৪১৬ জন। শুধু এ অঞ্চলেই মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৩৬০ জনে দাঁড়িয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত এক হাজার ৫৯২ জন।

    দেশটির প্রায় ছয় কোটি জনগণ অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে। মৃত্যুর আতঙ্ক যেন জেঁকে বসেছে ইতালিয়ানদের। পুরো ইতালি যেন থমকে গেছে। রাস্তাঘাট ফাঁকা, চারিদিকে শুধু অ্যাম্বুলেন্সের শব্দ। অজানা শঙ্কায় দিন কাটাচ্ছে ইতালির ছয় কোটি মানুষ।

    এদিকে ইতালিতে করোনায় আক্রান্তদের সহযোগিতায় আলবেনিয়া থেকে ৩০ সদস্যের একটি মেডিকল টিম মিলানে এসে পৌঁছেছে। এর আগে চীন থেকে তিনটি, কিউবা থেকে একটি এবং রাশিয়া থেকে একটি মেডিকেল টিম ইতালির বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬