Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনা ঠেকাতে ম্যালেরিয়ার ওষুধ সেবন, ভারতীয় চিকিৎসকের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৬:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৬:৫৫

    আরো খবর

    ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ
    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি
    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

    করোনা ঠেকাতে ম্যালেরিয়ার ওষুধ সেবন, ভারতীয় চিকিৎসকের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৬:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৬:৫৫

    করোনা ঠেকাতে ম্যালেরিয়ার ওষুধ সেবন, ভারতীয় চিকিৎসকের মৃত্যু

    আক্রান্ত হওয়ার আগেই করোনা প্রতিরোধের জন্য ম্যালেরিয়ানিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করে ভারতে একজন চিকিৎসক মারা গেছেন। দেশটির আসাম প্রদেশের গুয়াহাটির একটি হাসপাতালের এই চিকিৎসক করোনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধটি সেবনের পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

    মৃত ওই চিকিৎসকের নাম উৎপল জিৎ বর্মণ (৪৪)। আসামের একটি বেসরকারি হাসপাতালের সিনিয়র অ্যানেসথেটিস্ট ছিলেন তিনি। করোনার মহামারিতে পূর্ব-সতর্কতা হিসেবে ম্যালেরিয়ার ওই ওষুধটি সেবন করেছিলেন তিনি।

    স্থানীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, ওষুধটি সেবনের কারণেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। সূত্রগুলো বলছে, ওষুধটি সেবনের পর অস্বস্তির কথা হোয়াটসঅ্যাপে তার সহকর্মীদেরকে জানিয়েছিলেন।

    দেশটিতে করোনা রোগীদের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনের পরামর্শ দিয়েছে ভারতের সরকারি র্শীষস্থানীয় মেডিক্যাল প্রতিষ্ঠান দ্য ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। আসামে এখন পর্যন্ত কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। এছাড়া ডা. বর্মণ করোনার কোনও রোগীকে চিকিৎসাও দেননি।

    কোভিড-১৯ থেকে নিরাময় অথবা ঠেকানোর জন্য কোনও ব্যক্তি চিকিৎসকের পরামর্শ ছাড়া স্বেচ্ছায় এই ওষুধ সেবন করতে পারবেন না বলে সতর্ক করে দিয়েছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। ভারতে মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন অন্তত এক হাজার ২৫১ এবং মারা গেছেন ৩২ জন।

    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে ২১ দিনের লকডাউন চলছে। এই লকডাউনের এক সপ্তাহ না যেতেই দেশটির লাখ লাখ দরিদ্র শ্রেণির মানুষ চরম মানবিক সঙ্কটে পড়েছেন। দেশটিতে আগামী মে মাসের মাঝের দিকে এক লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন বলে সতর্ক করে দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, দুর্বল ও নাজুক স্বাস্থ্য ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের প্রাণ কাড়তে পারে করোনা।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬